Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

টিকা না নিলে কড়া ব্যবস্থা

১৫ জানুয়ারি থেকে প্রবেশ নিষিদ্ধ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: টিকা না নিলে এবার কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। দেশবাসীর উদ্দেশে তাঁর বার্তা, টিকা নেওয়ায় যাদের আগ্রহ নেই, তাদের জীবন তিনি কঠিন করে তুলবেন।

ম্যাক্রোঁর এই বয়ান নিয়ে তোলপাড় ফ্রান্স। রাজনৈতিকমহলের একাংশ বলছে, প্রেসিডেন্ট পদে আসীন কোনও ব্যক্তির মুখে এই ধরনের হুঁশিয়ারা শোভা পায় না। প্রেসিডেন্টের এই মন্তব্য কেন্দ্র করে ফ্রান্স পার্লামেন্টের অধিবেশন রীতিমতো তপ্ত হয়ে ওঠে। অধিবেশন একসময় বন্ধ করে দিতে হয়েছিল। সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আগামী সপ্তাহে পার্লামেন্টে এই সংক্রান্ত একটি বিল পেশ হবে। বিলে প্রস্তাব রাখা হয়েছে, করোনার টিকা যারা নেননি, প্রকাশ্যে তারা আর চলাফেরা করতে পারবেন না।

তাহলে কি রাষ্ট্র এবার টিকা নিতে সে দেশের নাগরিকদের বাধ্য করবে?  লা পেরিসিয়াকে দেওয়া সাক্ষাৎকারে  প্রেসিডেন্ট সেই সম্ভাবনার কথা উড়িয়ে বলেন, জোরজবরদস্তির প্রশ্ন ওঠে না। যারা টিকা নেননি তাদের জেলে পাঠিয়ে দেওয়া হবে না। উল্টে তাদের টিকা নিতে উৎসাহ দেওয়া হবে।

আর না নিলে?

‘১৫ জানুয়ারির পর আপনি আর রেস্টুরেন্টে যেতে পারবেন না। যেতে পারবেন না কফিশপে। হোটেলের দরজা আপনার জন্য বন্ধ হয়ে যাবে। এমনকী, সিনেমা হল-সহ বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানে আপনাকে প্রবেশ করতে দেওয়া হবে না।’, বলেছেন ম্যাক্রো

প্রেসিডেন্ট আপ্রাণ চেষ্টা চালিয়েছে ব্যাখ্যা দিয়ে তার হুঁশিয়ারির ঝাঁঝ কিছুটা কমাতে। কিন্তু বিরোধীদল-সহ সে দেশের সংখ্যাগরিষ্ঠ নাগরিক কিন্তু ম্যাক্রোঁর ওপর রীতিমতো অসন্তুষ্ট।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00