Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শনিবার শেষযাত্রায় বিশ্বের প্রথম লাতিন পোপ ফ্রান্সিস

Share:

নিজস্ব প্রতিনিধি: গত পাঁচ দিন আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন পোপ ফ্রান্সিস। আজ অর্থাৎ শনিবার অর্থাৎ ২৬ এপ্রিল তাঁর শেষযাত্রা সম্পন্ন হবে। তিনি ছিলেন বিশ্বের প্রথম লাতিন আমেরিকান পোপ। এদিন চার্চের উচ্চ ধর্মীয় ব্যক্তিদের সাক্ষি রেখে ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকার সামনের উন্মুক্ত প্রাঙ্গণে করা হবে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া। এই সম্পূর্ণ অনুষ্ঠানের নেতৃত্ব দেবেন ক্যাথলিক কার্ডিনাল কলেজের ডিন জিওভান্নি বাত্তিস্তা রে।

এই দিন শেষকৃত্যের পর ডিন জিওভান্নি বাত্তিস্তা রে ‘চূড়ান্ত সমর্পণ প্রার্থনা’ পাঠ করবেন। এই প্রক্রিয়ার মাধ্যমে পোপ ফ্রান্সিসকে ঈশ্বরের কাছে সম্পূর্ণ সমর্পণ করা হবে। জানা গিয়েছে, সমস্ত নিয়ম মেনে তার পর ফ্রান্সিসের মরদেহ নিয়ে যাওয়া হবে রোমের সান্তা মারিয়া মেজিওর ব্যাসিলিকায়। সেখানেই তিনি চিরকালের মতো শায়িত থাকবেন।

ক্যাথলিক সম্প্রদায়ের মধ্যে এমন একটি রীতি রয়েছে, যেখানে কোনও পোপ দেহত্যাগ করলে তাঁর মরদেহ চার থেকে ছয় দিন রাখা হয়। তারপর সেটি সেন্ট পিটার্স স্কয়ারে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করার জন্য নিয়ে যাওয়া হয়। কিন্তু ফ্রান্সিস জীবিত অবস্থায় চিরকাল বলে গিয়েছিলেন, তিনি চলে যাওয়ার পর যেন কোনও অনুষ্ঠান না হয়। তাঁর এই ইচ্ছেকে মান্যতা দিয়েই তাঁকে ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকার নিচে সমাধিত না করে। রোমের সান্তা মারিয়া মেজিওর ব্যাসিলিকায় রাখা হয়।

পোপ ফ্রান্সিস সম্পূর্ণ আনুষ্ঠানিকতা ত্যাগ করেই সমাধিস্থ হয়েছেন। পূর্বে বাকি পোপদের মৃত্যুর পর তাঁদের সাইপ্রাস, সিসা এবং ওক কাঠের তিন স্তরের কফিনে সমাধিস্থ করা হয়েছিল। সেখানে ফ্রান্সিস একটি সাধারণ কাঠের কফিনে সমাধিস্থ হন।

none

কৃষ্ণনগরের ঈশিতা খুনে গ্রেফতার ‘প্রেমিক’ দেশরাজ, পৈত্রিক বাড়িতেই ৭দিন লুকিয়ে

সাময়িক বিরতির পর দক্ষিণবঙ্গে ঝেঁপে আসছে বৃষ্টি, কোন কোন জেলা ভিজবে?

মানসিক স্ট্রেস কমাতে হেড ম্যাসাজ মুশকিল আসান

শুধু মিষ্টি নয়, দাঁত ক্ষতি করতে পারে আপনার প্রিয় খাবারগুলি, জেনে নিন সেগুলি কী কী?

সকালে ঘুম থেকে উঠেই এই ৩টি জিনিস দেখা বয়ে আনে দুর্ভাগ্য

0:00