Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘বাড়ি ঘিরে নিয়েছে পুলিশ, যে কোনও মুহুর্তে গ্রেফতার’ ভিডিও বার্তা ইমরানের

পঞ্জাব সরকারের দাবি, ইমরানের জামান পার্কের বাড়িতে লুকিয়ে ৩০ থেকে ৪০ জঙ্গি।

Share:

নিজস্ব প্রতিনিধি, লাহোর: ফের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের জামান পার্কের বাড়ি ঘিরে ফেলেছে বিশাল সংখ্যক পুলিশ। তাঁকে যে কোনও মুহুর্তে গ্রেফতার করা হতে পারে বলে আশঙ্কা করে বুধবার সন্ধ্যায় এক ভিডিও বার্তা প্রকাশ করেছেন পাকিস্তান তেহরিক ইনসাফের চেয়ারম্যান। যদিও ইমরানের জামান পার্কের বাড়িতে ৩০ থেকে ৪০ জঙ্গি লুকিয়ে রয়েছে বলে পাল্টা দাবি করেছেন পঞ্জাবের তদারকি সরকারের তথ্যমন্ত্রী আমির মির। ওই জঙ্গিদের ধরতেই পুলিশ প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়ি ঘিরে ধরেছে বলে জানিয়েছেন তিনি। লুকিয়ে থাকা জঙ্গিদের পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য পিটিআই নেতৃত্বকে ২৪ ঘন্টার ডেডলাইনও বেঁধে দিয়েছেন পঞ্জাবের তথ্যমন্ত্রী।

এদিন বিকেলেই লাহোর পুলিশের পক্ষ থেকে প্রাক্তন প্রধানমন্ত্রীর জামান পার্কের বাড়িতে যাওয়ার বিভিন্ন পথ অবরুদ্ধ করা হয়। জামান পার্কে ঢোকা ও বেরনোর বিভিন্ন রাস্তায় বিশেষ নাকা তল্লাশি শুরু হয়েছে। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। ধরমপুরা চক ও থাণ্ডিপুর রোডে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বিশাল পুলিশ বাহিনী তাঁর বাড়ি ঘিরে ধরার পরেই এক টুইটে ইমরান লেখেন, ‘আমার পরবর্তী গ্রেফতারের আগে এটাই শেষ টুইট।’

তার কিছুক্ষণ বাদেই অনুগামীদের উদ্দেশে এক ভিডিও বার্তা প্রকাশ করেন প্রাক্তন প্রধানমন্ত্রী। ওই ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমার বাড়িতে ৩০ থেকে ৪০ জঙ্গি লুকিয়ে রয়েছে বলে গুজব ছড়ানো হচ্ছে। পুলিশকে বলছি, বাড়ি তল্লাশি চালানোর আগে সার্চ ওয়ারান্ট নিয়ে আসুন।’  গত ৯ মে তাঁকে গ্রেফতার করার পিছনে গভীর ষড়যন্ত্র ছিল বলে অভিযোগ তুলে ৭০ বছর বয়সী রাজনেতা বলেন, ‘গত ৯ মে যা ঘটেছে তা সবই পূর্ব পরিকল্পিত। পিটিআইকে নিষিদ্ধ করার উদ্দেশেই ওই ঘটনা সংগঠিত হয়েছে।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00