Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিদেশেও মোদিকে তাড়া করে বেড়ায় রাজীবের ভূত

প্রবাসী ভারতীয়দের একটি অনুষ্ঠানে বক্তব্য বক্তব্য রাখছিলেন

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  বিদেশের মাটিতে দাঁড়িয়েও কংগ্রেসের সমালোচনায় সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সঙ্গে নিজের সরকারের প্রশংসা নিজেই করলেন। প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধির নাম না করে বলেছেন, ‘ও কোনসা পাঞ্জা থা জো ৮৫ পয়সা ঘিস লেতা থা’ (সেটা কোন হাত ছিল, যে হাত ৮৫ পয়সা ছিনিয়ে নিত। সেই সঙ্গে নিজের সরকারের সমালোচনা নিজেই করলেন। তুলে ধরলেন তাঁর সরকারে সাফল্যের খতিয়ান।

প্রধানমন্ত্রী মোদি সোমবার রাতে জার্মানিতে সেখানে বসবাসকারী প্রবাসী ভারতীয়দের একটি অনুষ্ঠানে বক্তব্য বক্তব্য রাখছিলেন। সেখানে তিনি বলেন, ‘এই সরকারের আমলে ভারতের সার্বিক বিকাশ হয়েছে। বিকাশ হয়েছে প্রত্যেক ভারতবাসীর। জনসাধারণের জন্য বরাদ্দ টাকা সরাসরি তাদের অ্যাকাউন্টে পৌঁছে যায়।’

এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী প্রয়াত রাজীব গান্ধির সমালোচনায় সরব হন। তিনি বলেন, ‘এখন আর কোনও প্রধানমন্ত্রীকে বলতে হবে না যে আমি দিল্লি থেকে এক টাকা পাঠিয়েছি। আর জনসাধারণ পেয়েছে মাত্র ১৫ টাকা। আগের সরকারের কাছে আমার প্রশ্ন, কে সেই ব্যক্তি যিনি মাঝপথে ৮৫ টাকা আত্মসাৎ করে নিতেন।’ এখানেই শেষ নয়। প্রধানমন্ত্রী এও বলেন, আগে দেশ একটি থাকলেও সংবিধান ছিল দুটো। দেশ স্বাধীন হওয়ার এত বছর পরেও এক দেশ এক সংবিধান চালু করা সম্ভব হয়নি। কিন্তু বিজেপি কেন্দ্রে আসন হওয়ার পর সেটা কার্যকর করা সম্ভব হয়েছে। ঠাসা কর্মসূচি নিয়ে বিদেশ সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী। সফরের প্রথম দিন পৌঁছন জার্মানি।

আরও পড়ুন জার্মান চ্যান্সেলরের সঙ্গে বৈঠক মোদির

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00