Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Paris Olympics 2024: ২৪ কোটি জনসংখ্যায় মাত্র ৭ ক্রীড়াবিদ, অলিম্পিক্সে পাকিস্তানকে নিয়ে তামাশা

পাকিস্তানিরাও দেশের জন্যে বিষয়টি লজ্জাজনক বলে মন্তব্য করেছেন। আসলে অলিম্পিক্সে পাকিস্তান থেকে ১৮ জন সদস্য অংশ নিয়েছে, যাদের মধ্যে মাত্র ৭ জন ক্রীড়াবিদ রয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ঘড়ির কাঁটায় ৪ বছর অতিক্রান্ত। ২৬ জুলাই থেকে শুরু হয়েছে প্যারিস অলিম্পিক্স। এবারের অলিম্পিক্স শুরুর আগে থেকেই নানা বিতর্কে জড়িয়েছে। অলিম্পিক্সের আসর বসেছে প্যারিসে, তাই প্রথম থেকেই খেলার নিরাপত্তা নিয়ে নানা প্রশ্ন উঠেছিল, ফ্রান্সের সন্ত্রাসীরা যাতে কোনভাবেই আঘাত না হানতে পারে তাই আগে থেকেই গোটা প্যারিসকে নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। কিন্তু তাও বিপদ এড়ানো যায়নি, অলিম্পিক্স শুরুর কয়েক ঘন্টা আগেই ফ্রান্সের রেলওয়েতে বিরাট হামলা চালায় সন্ত্রাসীরা। এছাড়াও অনুষ্ঠানে ভারতীয় দের পোশাক নিয়েও অনেক সমালোচনার ঝড় উঠেছিল। এছাড়াও এবার অলিম্পিক্সে অংশগ্রহণ কারী কয়েকজন প্রতিযোগীদের নিয়েও বিতর্ক তুঙ্গে।এবার এই বিতর্কে জড়িয়ে পড়ল পাকিস্তানও। কারণ পাকিস্তানের মাত্র ৭ জন প্রতিযোগী অলিম্পিক্সে অংশগ্রহণ করেছে। আর তা নিয়েই অলিম্পিক্সের উদ্বোধনের দিন একজন ধারাভাষ্যকারের মন্তব্য ভাইরাল হয়েছে।

অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠান চলাকালীন একজন ধারাভাষ্যকার পাকিস্তান সম্পর্কে এমন মন্তব্য করেছেন, তা নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। এবং পাকিস্তানিরাও দেশের জন্যে বিষয়টি লজ্জাজনক বলে মন্তব্য করেছেন। আসলে অলিম্পিক্সে পাকিস্তান থেকে ১৮ জন সদস্য অংশ নিয়েছে, যাদের মধ্যে মাত্র ৭ জন ক্রীড়াবিদ রয়েছে। অলিম্পিকের জন্য ১১ জন কর্মকর্তাসহ পাকিস্তানের ৭ অ্যাথলেট এই মূহুর্তে প্যারিসেই রয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠানে পাকিস্তানের ১৮ সদস্যের দলকে দেখে হতবাক হয়ে অলিম্পিক্সের ধারাভাষ্যকার বলেছেন, ‘পাকিস্তান এমন একটি দেশ যেখানে ২৪ কোটির বেশি জনসংখ্যা কিন্তু অলিম্পিক্সে মাত্র ৭ জন ক্রীড়াবিদ অংশগ্রহণ করছে।’ ধারাভাষ্যকার পাকিস্তানকে কটাক্ষ করেই বিষয়টি বলেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে পাকিস্তানকে নিয়ে এমন মন্তব্যের একটি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। পাকিস্তানিরা এটাকে লজ্জার বিষয় বলছেন।

অলিম্পিকে অংশগ্রহণকারী পাকিস্তানি ক্রীড়াবিদরা

প্যারিসে যাওয়া সাত পাকিস্তানি অ্যাথলেটের মধ্যে রয়েছেন, সবচেয়ে বিখ্যাত নাম জ্যাভলিন নিক্ষেপকারী এবং পদকের জন্য পাকিস্তানের একমাত্র ভরসা আরশাদ নাদিম। নাদিম ছাড়াও শুটার গোলাম মোস্তফা বশির (২৫ মিটার র‌্যাপিড ফায়ার পিস্তল), গুলফাম জোসেফ (১০ মিটার এয়ার পিস্তল, ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম) এবং কিশমালা তালাত (১০ মিটার এয়ার পিস্তল, ২৫ মিটার পিস্তল, ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম) পাকিস্তানি অলিম্পিক দলের।
এছাড়াও তালিকায় কিছু ওয়াইল্ড কার্ড এন্ট্রি রয়েছে যেমন ফাইকা রিয়াজ (অ্যাথলেট, ১০০ মিটার রেস), মোহাম্মদ আহমেদ দুররানি (২০০ মিটার, ফ্রিস্টাইল) এবং জাহানারা নবী (২০০ মিটার ফ্রিস্টাইল)। শনিবার, পাকিস্তান ১০ মিটার এয়ার পিস্তল যোগ্যতার মাধ্যমে প্যারিস অলিম্পিক অভিযান শুরু করেছে।

ভারত থেকে কতজন ক্রীড়াবিদ প্যারিস অলিম্পিকে গিয়েছেন?

প্যারিস অলিম্পিক 2024-এ ভারত থেকে ১১৭ জন ক্রীড়াবিদ গিয়েছেন যারা ১৬ ধরনের খেলায় অংশগ্রহণ করবেন। ১১৭ জন ক্রীড়াবিদদের মধ্যে ৭০ জন পুরুষ এবং ৪৭ জন মহিলা যারা ৬৯ টি ইভেন্টে ৯৫ টি পদকের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন। ৪৪ বছর বয়সী টেনিস তারকা রোহন বোপান্না অলিম্পিকে ভারতের প্রতিনিধিত্বকারী সবচেয়ে বয়স্ক ভারতীয় ক্রীড়াবিদ। একই সময়ে, ১৪ বছর বয়সী সাঁতারু ধিনিধি দেশিংহু অলিম্পিকের জন্য ভারতীয় দলের সর্বকনিষ্ঠ সদস্য।রবিবার ধিনিধি সাঁতারের সেমিফাইনালে হেরে গিয়েছে, সুতরাং সাঁতারে ভারতের যাত্রা শেষ হয়েছে। প্যারিস অলিম্পিকে এখন পর্যন্ত মাত্র একটি পদক (ব্রোঞ্জ পদক) এসেছে ভারতের কিটিতে। মনু ভাকর ১০ মিটার এয়ার পিস্তল প্রতিযোগিতায় ভারতের হয়ে এই পদক জিতেছেন।

‘মদ খেয়ে অশালীন ভাষা’, জ্যাভলিন কোচের বিরুদ্ধে SAI-এর কাছে নালিশ নীরজ-সুমিতদের

খেলা ছেড়ে রোহিতের হাতে মুম্বইয়ের অধিনায়কত্ব তুলে দিক হার্দিক, উঠল দাবি

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

চার বছরের মেয়েকে গলা টিপে খুনের পর আত্মহত্যার চেষ্টা মায়ের, নেপথ্যে পরকীয়া?

ক্রিকেট ম্যাচ চলাকালীন ট্রাক্টর চালিয়ে মাঠে ঢুকলেন এক ব্যক্তি, তারপর যা হল…

ভিমরুলের আক্রমণ থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ বৃদ্ধের, তারপর যা হল…

0:00