Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দিদিমার মৃত্যুবার্ষিকীতে ৪০ লক্ষ টাকা খরচ করে তাক লাগিয়ে দিল পাকিস্তানের ভিখারি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: খরচ হয়েছে ৪০ লক্ষ টাকা। না, কোনও বিয়ের অনুষ্ঠানে নয়। দিদিমার ৪০ তম মৃত্যুবার্ষিকী(Death Anniversary)। আর সেই উপলক্ষ্যেই বিপুল আয়োজন। এমনটা কখনও শুনেছেন! কেউ কেউ বলবেন, ‘এ আর নতুন কি? যতসব বড়লোকদের খেয়াল’। আজ্ঞে না, ওইখানেই তো টুইস্ট। জাঁকজমক সহকারে দিদার মৃত্যুবার্ষিকী পালন করেছে এক ভিক্ষুক পরিবার(Beggar Family)। এই পরিবারের সকল সদস্যদের পেশা ভিক্ষাবৃত্তি। তাঁদের জমকালো অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছিলেন প্রায় ২০ হাজার অতিথি। শুধু তাই নয়, প্রতিটি অতিথিকে সসম্মানে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য দুই হাজার গাড়ির বন্দোবস্ত করা হয়েছিল। মানে সে এক এলাহি ব্যাপার।

আরও পড়ুনঃ ‘যোগা করছেন নাকি শরীর দেখাচ্ছেন?’ অশ্লীল অঙ্গভঙ্গির কারণে ট্রোলড জ্যাকলিন

ঘটনাটি কোথায় ঘটেছে জানতে ইচ্ছে করছে? এই ঘটনা পাকিস্তানের(Pakistan Incident) গুজরানওয়ালার। দিদার মৃত্যুবার্ষিকী উদযাপনে পাকিস্তানি মুদ্রায় প্রায় ১.২৫ কোটি টাকা খরচ করেছে ওই পরিবার যা ভারতীয় মুদ্রায় প্রায় ৪০ লক্ষ টাকার সমান। এদিনের অনুষ্ঠানের আয়োজন আচ্ছা আচ্ছা কোটিপতিকেও লজ্জায় ফেলে দেওয়ার জন্য যথেষ্ট। খাবারের মেনুতেও ছিল বিরাট চমক। এদিন লাঞ্চে ছিল পাকিস্তানের ঐতিহ্যবাহী খাবার সিরি পায়ে, মোরব্বা এবং মাংসের বিভিন্ন সুস্বাদু পদ। আর ডিনারে ছিল টেন্টার মটন, নান মটরগঞ্জ এবং রকমারি পাকিস্তানি মিষ্টির আইটেম। বিশাল এই জনসমাগমের কারণে মোট ২৫০টি খাসি কাটা হয়েছে।

আরও পড়ুনঃ সাঙ্ঘাতিক কাণ্ড, বাংলায় ২ বছরে ৩৩ হাজার কোটি টাকার GST ফাঁকি

ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর তা দেখে রীতিমতো থ মেরে গিয়েছেন নেটিজেনরা। ভিক্ষাবৃত্তি করেও যে এতখানি কোটিপতি হওয়া সম্ভব তা বিশ্বাস করতে পারছেন কেউ। তাও আবার পাকিস্তানের মতো দেশে, ভাবা যায়! অনেকেই বিষয়টি নিয়ে হাসাহাসি করেছেন। পাকিস্তানিদের ভিক্ষা করার পদ্ধতি শিখে নেওয়ার আবদারও জানিয়েছেন অনেকে। কেউ কেউ আবার মন্তব্য করছেন, ‘যদি মৃত্যুবার্ষিকী উদযাপনে এত খরচ হয় তাহলে বিয়ের অনুষ্ঠানে না জানি কি না কি করবে এই পরিবার।’ পরিশেষে একটি জনপ্রিয় বাংলা গানের লাইন একেবারেই প্রযোজ্য, ‘এই দুনিয়ায় ভাই সবই হয়, সব সত্যি, সব সত্যি….’।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00