Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জঙ্গি হামলার জন্য় চিনকে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ পাকিস্তানের

কিস্তানের ইতিহাসে এই প্রথম কোনও নিহত বিদেশির পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হলো।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: ‘ঠ্যালার নাম বাবাজি’। দুঃসময়ের বন্ধু চিনের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে শেষ পর্যন্ত মাথা নত করল ইমরান খান সরকার। গত কয়েক বছরে জঙ্গি হামলায় নিহত চিনা ইঞ্জিনিয়ারদের পরিবারকে প্রায় ১০০ কোটি টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাকিস্তানের ইতিহাসে এই প্রথম কোনও নিহত বিদেশির পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হলো। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছে, আন্তর্জাতিক মহলে ক্রমশ নিঃসঙ্গ হয়ে পড়া ইমরান খান সরকার বাধ্য হয়েই এই পথে হেঁটেছে।

পাকিস্তানে বাঁধ নির্মাণ সহ একাধিক প্রকল্প বাস্তবায়নের গুরুদায়িত্ব চিনের বিভিন্ন সংস্থার হাতে। ওই কাজের জন্য প্রচুর পরিমাণ চিনা ইঞ্জিনিয়ার ও শ্রমিক পাকিস্তানে ঘাঁটি গেড়েছেন। কিন্তু গত কয়েক বছর ধরে  পাশতু ও বালুচ প্রদেশে লাগাতার জঙ্গি হামলায় একাধিক চিনা ইঞ্জিনিয়ার ও শ্রমিক প্রাণ হারিয়েছেন। ফলে অনেকেই প্রাণভয়ে কাজ বন্ধ করে পাকিস্তান ছেড়ে চলে গিয়েছেন। গত বছরের জুলাইয়ে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কোহিস্তান প্রদেশে দাসু বাঁধ জলবিদ্যুৎ প্রকল্পে কর্মরত চিনা ইঞ্জিনিয়ারদের উপরে হামলা চালায় জঙ্গিরা। ওই হামলায় একসঙ্গে প্রাণ হারান চিনের ১০ ইঞ্জিনিয়ার। ঘটনার পরেই  কাজ বন্ধ করে দেয় চিনা সংস্থা গেঝৌবা গ্রুপ। শুধু তাই নয়, নিহত ইঞ্জিনিয়ারদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার জন্য বেজিংয়ের পক্ষ থেকে ইসলামাবাদের কাছে দাবি জানানো হয়। নিহত ইঞ্জিনিয়ারদের পরিবারের জন্য ৩ কোটি ৮০ লাখ ডলার (পাকিস্তানি মুদ্রায় ৩২৮ কোটি টাকা) দাবি করে চিনা কর্তৃপক্ষ।

প্রথমে ক্ষতিপূরণ দিতে রাজি হয়নি পাক সরকার। শেষ পর্যন্ত চাপে পড়ে ইমরান খান সরকারের পক্ষ থেকে জানানো হয়, নিহত চিনা ইঞ্জিনিয়াদের পরিবারকে চিন সরকার যে আর্থিক ক্ষতিপূরণ দেবে, তার দ্বিগুণ ক্ষতিপূরণ দেওয়া হবে। শেষ পর্যন্ত ১ কোটি ১৬ লক্ষ ডডার ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়।

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00