Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পাকিস্তানে সংসদ নির্বাচন হবে ৮ ফেব্রুয়ারি, ঘোষণা রাষ্ট্রপতির

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: দেশের সাধারণ নির্বাচনের তারিখ নিয়ে টালবাহানা অব্যাহত। বৃহস্পতিবার দুপুরেই আগামী ১১ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন করানোর নির্দেশ দিয়েছিল পাকিস্তান সুপ্রিম কোর্ট। আর রাতে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে রাষ্ট্রপতি আরিফ আলভি নির্দেশ দিয়েছেন, ১১ ফেব্রুয়ারি নয়। ভোট হবে আগামী ৮ ফেব্রুয়ারি। আজ শুক্রবারই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কাজী ফয়েজ ঈশার ডিভিশন বেঞ্চে নির্বাচনের নয়া তারিখ জানানো হবে। এখন দেখার রাষ্ট্রপতির বেছে নেওয়া তারিখে ভোট করানোর বিষয়ে সম্মত হয় কিনা শীর্ষ আদালত।

পাকিস্তানের প্রথম সারির দৈনিক সংবাদপত্র ‘ডন’ জানিয়েছে, সাধারণ নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই তড়িঘড়ি রাষ্ট্রপতি আরিফ আলভির সঙ্গে দেখা করেন প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজা ও অ্যাটর্নি জেনারেল মনসুর উসমান আওয়ান। ওই বৈঠকে সাধারণ নির্বাচনের দিনক্ষণ নিয়ে আলোচনা হয়। রাষ্ট্রপতি নির্দেশ দেন, ১১ ফেব্রুয়ারি নয়, ৮ ফেব্রুয়ারি ভোট করাতে হবে।

বৈঠক শেষে রাষ্ট্রপতি ভবনের পক্ষ থেকে ‘এক্স’ হ্যান্ডেলে (পূর্বতন টুইটার) এক বার্তায় বলা হয়, ‘সাধারণ নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে রাষ্ট্রপতির সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার ও অ্যাটর্নি জেনারেলের বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠকে ঠিক হয়েছে, আগামী ৮ ফেব্রুয়ারি দেশে সাধারন নির্বাচন অনুষ্ঠিত হবে।’ উল্লেখ্য, গত ৯ অগস্ট পাকিস্তানের জাতীয় সংসদ ভেঙে দেওয়া হয়েছে। তার পরে প্রায় তিন মাস হতে চলল, নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে টালবাহানা চলছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00