Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভূমিকম্পের সুযোগে জেল থেকে পালাল ২১৬ জন বন্দি, প্রবল বিশৃঙ্খলা পাকিস্তানে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সোমবার রাতে পাকিস্তানের করাচির মালির কারাগার থেকে মোট ২১৬ জন বন্দির পালানোর তথ্য প্রকাশ পেয়েছে। পাকিস্তানি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, পুলিশ ও জেল কর্মকর্তারা জানিয়েছেন যে শহরে ক্রমাগত মৃদু ভূকম্পণের ফলে সৃষ্ট বিশৃংখলার মধ্যে জেলবন্দিদের পালানোর ঘটনা ঘটেছে। বেশ কিছু বন্দি আগে থেকেই নিজের নিজের ব্যারাকের বাইরে ছিল। ফলে জেল কর্মীদের উপর চাপ সৃষ্টি করে তারা পালিয়ে যেতে সক্ষম হয়। এই কারাগারটি বাচ্চা জেল নামেই অধিক পরিচিত।

জেল চত্বরের ভেতরে এবং আশেপাশে প্রচণ্ড গুলিবর্ষণের খবর পাওয়া গিয়েছে। যার ফলে আশপাশের স্থানীয় বাসিন্দাদের মনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ এবং রেঞ্জার্সরা এলাকাটি ঘিরে রেখেছিল। জাতীয় সড়ক সহ বেশ কিছু রুট সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে, এসএসপি কাশিফ আফতাব আব্বাসি বলেন, “পুলিশ এবং আধাসামরিক বাহিনীর একটি দল কয়েক মিনিটের মধ্যেই কারাগারে পৌঁছে যায়। কাছাকাছি বসতি, জাতীয় সড়ক ও গ্রামগুলি সিল করে দেওয়া হয়। পলাতক বন্দিদের গ্রেফতারে জনসাধারণের সহযোগিতার আবেদন জানানো হয়।”

প্রতিবেদন অনুসারে যখন ভূমিকম্প ঘটে তখন কারাগারের অভ্যন্তরীণ প্রক্রিয়ার কারণে সার্কেল নম্বর ৪ ও ৫’র ৬০০ জনেরও বেশি বন্দি তাদের ব্যারাকের বাইরে বসেছিল। এরপর ঘটে যাওয়া বিশৃঙ্খলা সংঘর্ষের আকৃতি নেয়। জেল কর্মকর্তাদের মতে সেই সময় কারাগার ‘যুদ্ধক্ষেত্রে’ পরিণত হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কর্তৃপক্ষ গুলি চালায়। সংঘর্ষের সময় পাঁচজন নিরাপত্তাকর্মী আহত হন। আহতদের চিকিৎসার জন্য জিন্নাহ পোস্টগ্র্যাজুয়েট মেডিক্যাল সেন্টারে ভর্তি করা হয়। অভিযোগ উঠেছে, বন্দিরা জেলের দেওয়াল ভেঙে পালিয়েছে। তবে সিন্ধু প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জিয়া উল হাসান কারাগারের কোনও দেওয়াল ভেঙে ফেলার অভিযোগ অস্বীকার করেছেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00