Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফের রক্তে ভিজল পাকিস্তানের মাটি, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীর তুমুল গোলাগুলিতে নিহত ২৮

Share:

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে ফের চলল তুমুল গোলাগুলি। দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গীদের তুমুল সংঘর্ষে নিহত ৬ সেনা। অন্যদিকে এই সংঘর্ষে ২২ জন সন্ত্রাসীও নিহত হয়েছে।

পাকিস্তানের মিলিটারি মিডিয়া উইং শনিবার (৭ ডিসেম্বর) এই তথ্য জানিয়েছে। আইএসপিআরের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, গত শুক্র ও শনিবার সেনাবাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। থাল জেলায় এক নিরাপত্তা চৌকিতে সন্ত্রাসীদের হামলা রুখে দেওয়া হয়। এই সময় ৩ জন সন্ত্রাসী নিহত হয়েছে। তবে সন্ত্রাসীদের সঙ্গে তুমুল গোলাগুলিতে অন্তত ৬ জন সেনা নিহত হয়েছে।

এইসঙ্গে আইএসপিআর জানিয়েছে, ‘আমাদের ৬ জন সাহসী সেনা বীরত্বের সঙ্গে যুদ্ধ করেছে। তাঁদের আপ্রাণ চেষ্টায় সন্ত্রাসীদের আক্রমণ ঠেকানো গিয়েছে। কিন্তু তাঁরা তাঁদের প্রাণ বলিদান দিয়েছে। এই মৃত্যু স্মরণীয় হয়ে থাকবে আমাদের কাছে। তাঁরা প্রত্যেকেই দেশের জন্য শহিদ হয়েছে। তাঁদের রক্ত ব্যর্থ যায় নি। ২২ জন সন্ত্রাসী নির্মূল হয়েছে।’

নিহত এই সেনারা হলেন, সিপাহী নিজামুদ্দিন, নাইব সুবেদার মুহাম্মদ খালিক, হাবিলদার জাদিদ আলি, ল্যান্স নায়েক শাহীদুর রেহমান, সিফাতুল্লাহ ও উইলায়াত হুসাইন। ২২ জন সন্ত্রাসীকে খতম করার জন্য নিরাপত্তা বাহিনীর প্রশংসা করেছেন পাকিস্তানে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী।

পাক-প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর পৃথক বিবৃতিতে জানিয়েছেন, ‘নিরাপত্তা বাহিনীর সফল অভিযানের জন্য তাঁরা গর্বিত। নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তাঁরা

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00