Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে হোলি নিষিদ্ধ করল পাকিস্তান

পাকিস্তানের উচ্চ শিক্ষা কমিশন তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই ধরনের কর্মকাণ্ড পাকিস্তানের ইসলামিক পরিচয়ের অবক্ষয় ঘটায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে হোলি উদযাপন নিষিদ্ধ করল পাকিস্তান (Pakistan) সরকার। বুধবার পাকিস্তানের উচ্চ শিক্ষা কমিশন তরফে বিজ্ঞপ্তি দিয়ে এই সংবাদ জানানো হয়েছে।

পাকিস্তানের উচ্চ শিক্ষা কমিশন তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই ধরনের কর্মকাণ্ড শুধুমাত্র দেশের সামাজিক-সাংস্কৃতিক মূল্যবোধের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন করে না বরং পাকিস্তানের ইসলামিক পরিচয়েরও অবক্ষয় ঘটায়। তাই ছাত্র ছাত্রীদের এই উৎসব এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘যদিও এই সত্যকে অস্বীকার করার কিছু নেই যে সাংস্কৃতিক, জাতিগত এবং ধর্মীয় বৈচিত্র্য একটি অন্তর্ভুক্তিমূলক এবং সহনশীল সমাজের দিকে নিয়ে যায়, যেটি সমস্ত ধর্ম ও বিশ্বাসকে গভীরভাবে সম্মান করে।’

উল্লেখ্য চলতি মাসের শুরুতে, ইসলামাবাদের কায়েদ-ই-আজম বিশ্ববিদ্যালয়ে হোলি উদযাপনের ভিডিও ভাইরাল হয়েছিল। ভিডিওতে, পড়ুয়াদের রঙ নিয়ে হোলি খেলায় মেতে থাকতে দেখা যায় কলেজ ক্যাম্পাসে। সেই ভিডিও ভাইরাল হওয়ার কয়েকদিন পর হোলি নিষিদ্ধ করার নির্দেশ জারি হল উচ্চ শিক্ষা কমিশনের তরফে। সেই ভিডিও ভাইরাল হওয়ার পাকিস্তানে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছিল। কেউ কেউ এই উদযাপনের বিরোধিতা করেছিল। কেউ আবার ক্যাম্পাসে হোলিকে সমর্থন করেছিল।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00