Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ইমরান খানকে চিরতরে সরিয়ে দিতে চেয়েছিলেন পাক সেনা প্রধান?

বৃহস্পতিবার রাত পর্যন্ত এ বিষয়ে পাক সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের উপরে প্রাণঘাতী হামলার পিছনে দেশের বর্তমান সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়া ও পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের প্রধান নাদিম আঞ্জুমের হাত রয়েছে বলে অভিযোগ উঠেছে। যদিও বৃহস্পতিবার রাত পর্যন্ত এ বিষয়ে পাক সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

চলতি বছরের গোড়াতেই পাক সেনা প্রধান কামার জাভেদ বাজওয়ার সঙ্গে ইমরান খানের তীব্র সঙ্ঘাত তৈরি হয়। ওই সঙ্ঘাতের পরেই প্রধানমন্ত্রীর কুর্সি হারাতে হয় পাকিস্তান তেহরিকে ইনসাফ প্রধানকে। গত ২৮ অক্টোবর লাহোর থেকে লং মার্চ শুরুর আগেই বেনজিরভাবে সাংবাদিক সম্মেলন করে প্রাক্তন প্রধানমন্ত্রীকে নিশানা করেন পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের প্রধান নাদিম আঞ্জুম। পাল্টা পাক সেনা প্রধানকে মীরজাফর হিসেবে আক্রমণ শানান ইমরান খানকেও। এমনকী আইএসআইয়ের কুকীর্তির কথা ফাঁস করে দেওয়ার হুমকিও দেন তিনি।

পিটিআই নেতাদের বক্তব্য, ফের ক্ষমতায় এলে ইমরান খান তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবেন বলে আশঙ্কিত পাক সেনা প্রধান কামার জাভেদ বাজওয়া ও আইএসআই প্রধান নাদিম আঞ্জুম। তাই নিজেদের বাঁচাতে প্রাক্তন প্রধানমন্ত্রীকে চিরতরে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিলেন। দুজনের মদতে এদিন হামলা চালানো হয়েছিল। কিন্তু ভাগ্য ভাল থাকায় এদিন প্রাণে বেঁচে গিয়েছেন ইমরান খান।

অন্যদিকে এদিন প্রাক্তন প্রধানমন্ত্রীর উপরে আত্মঘাতী হামলার ঘটনার স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছে পাকিস্তানের মানবাধিকার কমিশন। এক বিবৃতিতে সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, ‘প্রতিটি রাজনৈতিক দলের কর্মসূচি পালনের অধিকার রয়েছে। আর ওই কর্মসূচি যাতে নির্বিঘ্নে পালন করা যায়, তার দায়িত্ব প্রশাসনের।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00