Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সন্ত্রাসবাদের শিকড় উপড়ে ফেলার হুঙ্কার পাক সেনা প্রধানের

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: ঈদ-উ-মিলাদুন্নবীর দিনে জোড়া বিস্ফোরণে কেঁপে উঠেছিল পাকিস্তানের মাটি। ধর্মীয় জমায়েত ও থানা লক্ষ্য করে আত্মঘাতী বিস্ফোরণে কমপক্ষে ৬৫ জন প্রাণ হারিয়েছেন। গুরুতর জখম হয়েছেন আরও ৬০ জনের মতো। ওই জোড়া বিস্ফোরণের পরেই পাকিস্তানের মাটি থেকে সন্ত্রাসবাদের শিকড় উপড়ে ফেলার হুমকি দিলেন সেনাপ্রধান তথা এক সময়ে জঙ্গিদের অন্যতম পৃষ্ঠপোষক আসিম মুনির।

শনিবার কোয়েট্টায় এক অনুষ্ঠানে সন্ত্রাসবাদীদের উদ্দেশে হুঙ্কার ছুড়ে তিনি বলেন, ‘যারা সন্ত্রাসী এবং জঙ্গিসের মদত জোগাচ্ছেন যারা তাদের সঙ্গে ইসলাম ধর্মের কোনও সম্পর্ক নেই। তাদের কোনও মতাদর্শ নেই। ওই সন্ত্রাসী ও তাদের মদতদাতারা পাকিস্তান ও দেশের সাধারণ মানুষের শত্রু। ওই সন্ত্রাসী ও তাদের মদতদাতাদের কোনওভাবেই রেয়াত করা হবে না। দেশ থেকে সন্ত্রাসবাদের শিকর উপড়ে ফেলা হবে। সেনা এবং গোয়েন্দা সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে, জঙ্গি বিরোধী অভিযান জোরদার করার। গোপন ডেরা থেকে বের করে এনে শাস্তির মুখোমুখি করা হবে।’

উল্লেখ্য গত শুক্রবার ঈদ-উ-মিলাদুন্নবীর দিন সকালে বালুচিস্তানের মাস্তুংয়ে এক ধর্মীয় জমায়েতে আত্মঘাতী বিস্ফোরণে প্রাণ হারান ৬০ জন। গুরুত জখম হন আরও ৫০ জন। তার কয়েক ঘন্টা বাদে খাইবার পাখতুনখোয়ার এক থানা লক্ষ্য করে জোড়া বিস্ফোরণে প্রাণ হারান ৫ জন। কোনও জঙ্গি সংগঠন ওই প্রাণঘাতী হামলার দায় নেয়নি। যদিও তেহরিক-ই-তালিবান পাকিস্তান ওই হামলার পিছনে জড়িত থাকতে পারে বলে অনুমান পুলিশ আধিকারিকদের।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00