Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পাক সেনা প্রধান বাজওয়ার মেয়াদ বাড়ছে না, ২৯ নভেম্বরই সরতে হবে

২০১৬ সালের ২৯ নভেম্বর পাকিস্তানের সেনা প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছিলেন কামার জাভেদ বাজওয়া।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: দেশে রাজনৈতিক অস্থিরতার অবসান ঘটাতে সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়ার মেয়াদ না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। আগামী ২৯ নভেম্বরই সেনাপ্রধানের পক্ষ থেকে সরতে হচ্ছে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের কট্টর বিরোধী বাজওয়াকে। বর্তমান সরকার তাঁর মেয়াদ বাড়াতে রাজি নয় বুঝতে পেরেই ইতিমধ্যেই বিভিন্ন সেনা নিবাসে গিয়ে বিদায় সংবর্ধনা নিতে শুরু করেছেন বর্তমান পাক সেনাপ্রধান। যদিও বাজওয়ার পরিবর্তে কাকে সেনা প্রধান করা হবে তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেননি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ইতিমধ্যেই এ বিষয়ে দাদা নওয়াজ শরিফের সঙ্গে আলোচনার জন্য লন্ডনে পৌঁছেছেন তিনি।

২০১৬ সালের ২৯ নভেম্বর পাকিস্তানের সেনা প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছিলেন কামার জাভেদ বাজওয়া। প্রথমে তিন বছরের জন্য তাঁকে দেশের সেনাবাহিনীর প্রধান সেনাপতির দায়িত্ব দিয়েছিলেন ত‍ৎকালীন  প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। ২০১৮ সালের অগস্টে জাতীয় নির্বাচনে ইমরান খানের পাকিস্তান তেহরিকে ইনসাফকে পিছন থেকে ইন্ধন জুগিয়েছিল পাক সেনাবাহিনী। আর সেই ঋণ শোধ করতে ২০১৯ সালের অগস্ট মাসে আরও তিন বছরের জন্য সেনাপ্রধান হিসেবে বাজওয়ার মেয়াদ বাড়ানো হয়।

কিন্তু গত বছরের শেষের দিকে প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে পাক সেনা প্রধানের বিরোধ শুরু হয়। এমনকী প্রাক্তন ক্রিকেটারকে প্রধানমন্ত্রীর কুর্সি থেকে সরাতে দুই রাজনৈতিক শত্রু পাকিস্তান পিপলস পার্টি ও পাকিস্তান মুসলিম লিগ-কে (এন) একই ছাতার তলায় আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। যার ফলে এপ্রিলে কুর্সি হারাতে হয় ইমরানকে। তার পরেই জল্পনা শুরু হয়েছিল, ক্ষমতায় ফিরিয়ে আনার জন্য সেনাপ্রধান হিসেবে বাজওয়াকে আরও তিন বছরের জন্য রেখে দেওয়া হবে। কিন্তু ইমরান খানের গদি হারানোর পরেই পাক সেনাবাহিনীর বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন সাধারণ মানুষ। ফলে বাজওয়ার মেয়াদ বাড়ানোর ঝুঁকি নিতে নারাজ প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00