Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পরিবারের সম্মান রক্ষায় গুজরাতে দুই বোনকে জবাই

অভিযুক্ত-সহ পরিবার পলাতক

Share:

আন্তর্জাতিক ডেস্ক: পরিবারের সম্মান রক্ষা করতে দুই বোনকে গুলি করে খুন করে দেওয়া হল। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পাক-পঞ্জাব প্রদেশের গুজরাতে। হত দুই বোনের নাম আনিসা আব্বাস (২৪)এবং আরুজ আব্বাস (২১)। বিবাহসূত্রে এরা স্পেনে গিয়েছিল। দুই বোন স্বামীর থেকে বিচ্ছেদ চেয়ে গত ১৯ মে মা আজরা বিবির সঙ্গে গুজরাতে ফেরে। পরের দিন রাতে আনিসা এবং আরুজকে তাঁদের মায়ের সামনে কাকা ইয়াসির নাদিম পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে। ঘটনাস্থলেই দুই বোনের মৃত্যু হয়। পরে তারা সেখান থেকে পালায়। 

দ্য ডন পত্রিকার রিপোর্ট অনুসারে, এলাকার সাব ইন্সপেক্টর ইয়াসির নাদিমের অভিযোগের ভিত্তিতে সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা রুজু করেছে। এরা হলেন শেহরার আব্বাস, দুই বোনের কাকা হানিফ ওরফে গোগা, কাসিদ হানিফ, আতিক হানিফ, ফারজানা হানিফ, হাসান ঔরঙ্গজেব। এরা প্রত্যেকেই পলাতক।

গুজরাত পুলিশের মুখপাত্র নৌমান হাসান এই মর্মান্তিক ঘটনার খবর দিতে গিয়ে জানিয়েছেন, ‘ আনিসা আব্বাস এবং আরুজ আব্বাসকে মাকে নিয়ে বাড়ি ফিরে আসার জন্য পরিবার কয়েকদিন ধরে বুঝিয়ে আসছিল। এরা গত বৃহস্পতিবার রাতে বাড়ি ফিরে আসে। পরের দিন রাতে ওদের কাকা মায়ের সামনে দুই বোনকে গুলি করে। প্রাথমিক তদন্তে আমাদের কাছে এটা পরিবারের সম্মান রক্ষায় খুন বলেই মনে হচ্ছে। তবে তদন্ত এখনও প্রাথমিকস্তরে রয়েছে। মূল অভিযুক্ত-সহ পরিবারের অন্যান্য সদস্যরা পালিয়েছে। তাদের খোঁজ শুরু হয়েছে।‘

পাক-পঞ্জাবের মুখ্যমন্ত্রী হামজা শাহবাজ পুলিশের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন।

আরও পড়ুন ইমরান ঘনিষ্ঠ প্রাক্তন মন্ত্রীকে মারধরের পর গ্রেফতার, পাকিস্তানজুড়ে নিন্দার ঝড়

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00