Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পাকিস্তানে অস্থিরতা: ভারত চুপ থাকায় দুঃখ পেয়েছেন ইমরান

বার্তার লক্ষ্য আমেরিকা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে অস্থিরতার প্রেক্ষিতে ভারত একটি শব্দ খরচ না করায় অসন্তোষ প্রকাশ করলেন ইমরান খান। ইসলামাবাদে শুক্রবার সংবাদমাধ্যমের প্রতিনিধির সঙ্গে কথা বলতে গিয়ে পাক প্রধানমন্ত্রী বলেন, ভারতের পিছনে একটি শক্তিধর দেশের সমর্থন রয়েছে। আর সম্প্রতি তিনি মস্কো গিয়ে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করায় আমেরিকা রীতিমতো অসন্তুষ্ট। এই অবস্থায় ভারত পাকিস্তানের পাশে দাঁড়ালে আমেরিকা আরও চটে যাবে।

ওয়াকিবহাল মহলের মতে, জাতিসঙ্ঘে ইউক্রেন ইস্যুতে ভোটাভুটির দিন পাকিস্তান বিরত ছিল। সেটাও আমেরিকার অসন্তোষের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মত তাঁদের।  পাকিস্তানে রাজনৈতিক অস্থিরতা তৈরি হওয়ার পর থেকে প্রধানমন্ত্রী ইমরান খান একাধিকবার ষড়যন্ত্রের তত্ত্ব তুলে ধরেন। জানান, আমেরিকা চাইছে যে কোনও উপায়ে তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে। এই প্রসঙ্গে পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী জানান, পার্লামেন্টের বিশেষ অধিবেশনে সরকার সেই চিঠি পেশ করবে। আমেরিকা ইতোমধ্যে এই ব্যাপারে প্রতিক্রিয়া দিয়েছে। ওয়াশিংটনের তরফ থেকে বলা হয়েছে, এটা পুরোপুরি গুজব। আর গুজবের কোনও ভিত্তি থাকে না। তার থেকে ইমরানের কাছে এখন বড় হয়ে দাঁড়িয়েছে ভারতের নীরবতা।

পাক প্রধানমন্ত্রী এদিনও ষড়যন্ত্রের তত্ত্ব শুনিয়েছেন। বলেন, দেশে অনেকেই তাঁর দফতর দখলের জন্য মরীয়া হয়ে উঠেছে। তারা মনে করছে, আমেরিকার সমর্থন ছাড়া তাদের বেঁচে থাকার কোনও সম্ভাবনা নেই। এক সময় যারা পাকিস্তানের পাশে ছিল, আজ কেন তারা পাকিস্তানের পাশে নেই তার কারণ ব্যাখ্যা করতে গিয়ে ইমরান বলেন, আগে যারা শাসন ক্ষমতায় ছিল তাঁরা দেশের ভাবমূর্তি নষ্ট করেছে।

আরও পড়ুন ইমরানের বিরুদ্ধে অনাস্থা: পাক সুপ্রিম কোর্টে পিটিশন

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00