Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভয়ঙ্কর গতিতে ছড়িয়ে পড়ছে ওমিক্রন: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পড়ার আশঙ্কা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ঝড়ের গতিতে ওমিক্রন বিশ্বে ছড়িয়ে পড়ছে বলে জানিয়ে দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংগঠনের মহানির্দেশক, ট্রেডস অ্যাডহ্যানম গেব্রেয়েসুস মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে বলেন, করোনার নতুন প্রজাতি এখনও পর্যন্ত বিশ্বের ৭৭টি দেশে ছড়িয়ে পড়েছে। সাম্প্রতিক অতীতে এই ভাবে কোনও ভাইরাস এত দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়তে দেখা দেয়নি। সেই সঙ্গে তিনি বলেন, এই ভাইরাসকে যেভাবে গুরুত্ব দেওয়ার দরকার ছিল, সেভাবে গুরুত্ব দেওয়া হয়নি। ফলে, যে কোনও মুহূর্তে বিশ্বের স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পড়তে পারে। তার মতে, শুধু ভ্যাকসিন নিয়ে এই ভাইরাসের গতি রোধ করা সম্ভব হবে না। সংক্রমণ রোধ করার তিনটি উপায় রয়েছ – মাস্ক, দূরত্ববিধি, আর হাত বারে বারে পরিষ্কার করা।

করোনার নতুন ভ্যারিয়েন্টের প্রথম সন্ধান পাওয়া যায় দক্ষিণ আফ্রিকায়। তারপর বিশ্বের অন্যান্য দেশেও এই ভাইরাস ছড়িয়ে পড়তে শুরু করে। ভারতেও থাবা বসিয়েছে ওমিক্রন। দেখা গিয়েছে, যারা করোনার দুটি টিকা নিয়েছে, তারাও এই ভাইরাসের শিকার। দক্ষিণ আফ্রিকার পরিস্থিতি রীতিমতো সঙ্কটজনক। আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বেশ কয়েকটি দেশ দক্ষিণ আফ্রিকার নাগরিকদের তাদের দেশে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। তারপরেও ওমিক্রন সংক্রমণের গতি রোধ করা সম্ভব হয়নি। করোনার নতুন প্রজাতি হামলা চালিয়েছে ভারতেও। আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ব্রিটেনে একজনের মৃত্যু হওয়ায় উদ্বেগ বাড়ল বৈ কমল না। অতি সংক্রামক এই ভাইরাসের হাত থেকে বাঁচতে বুস্টার ডোজের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00