Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রুশ হামলায় নিহত ইউক্রেনীয় অভিনেত্রী ওকসানা শভেটস

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাশিয়া-ইউক্রেন আগ্রাসনের শিকার এবার ইউক্রেনীয় অভিনেত্রী। জানা যাচ্ছে, সম্প্রতি রুশ সেনার রকেট হামলায় মৃত্যু হয়েছে ওকসানা শভেটস নামের এক ইউক্রেনীয় অভিনেত্রীর। ইউক্রেনের রাজধানী কিয়েভের বাসিন্দা ছিলেন তিনি। সম্প্রতি তাঁর বাসভবনের ওপরেই রকেট হামলা চালায় রুশ সেনা। এই হামলাতেই তাঁর মৃত্যু হয়েছে বলএ স্থানীয় সংবাদ সূত্রে খবর।

ওকসানার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে, তার দল, ‘ইয়ং থিয়েটার’, একটি বিবৃতি জারি করেছে। ওই বিবৃতিতে লেখা হয়েছে, ‘কিয়েভের একটি আবাসনকে লক্ষ্য করে সম্প্রতি রকেট ছুঁড়েছে রুশ সেনা। আর তাতেই তাঁর মৃত্যু হয়েছে। ইউক্রেনের একজন যোগ্য শিল্পী ছিলেন ওকসানা শভেটস।’ জানা যাচ্ছে, ৬৭ বছর বয়সী ওকসানা ইউক্রেনের একজন অত্যন্ত প্রতিভাবান শিল্পী ছিলেন। তিনি সম্প্রতি ইউক্রেনীয় চলচিত্র জগতের সর্বোচ্চ পুরষ্কার, ‘ইউক্রেনের সন্মানিত শিল্পী’ পুরস্কারে ভূষিত হয়েছেন। 

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি থেকে বিশেষ সামরিক অভিযানের নামে ইউক্রেনের ওপর এই হামলা শুরু করেছে রাশিয়া। যদিও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এই বিশেষ অভিযানের কথা ঘোষণার পরে মস্কোর তরফ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছিল যে, শুধুমাত্র ইউক্রেনের সামরিক ঘাঁটি এবং বিমানবন্দরের ওপর হামলা চালাবে রাশিয়ার সেনাবাহিনী। কিন্তু বাস্তবে রুশ আগ্রাসনের হাত থেকে রক্ষা পাননি ইউক্রেনের সাধারণ মানুষও। আবাসন, বাসভবন, এমনকি শিশু হাসপাতাল, ক্যানসার হাসপাতালের ওপর নির্বিচারে গোলাগুলি বর্ষণ করা হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। তবে স্থানীয় বাসিন্দাদের ওপর হামলার কথা প্রতিবারই উড়িয়ে দিয়েছে মস্কো। এদিকে জাতিসংঘের দাবি, রাশিয়ার কথা হামলায় এখনও পর্যন্ত হাজারেরও বেশী বেসামরিক সাধারণ মানুষের মৃত্যু হয়েছে।   

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00