Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কার্যকর নয়া আইন, নিজের ইচ্ছায় মরা যাবে নিউজিল্যান্ডে

শুধুমাত্র যাঁরা মারণব্যধিতে ভুগছেন কিংবা কঠিন রোগে যাঁদের ছয় মাসের মধ্যে মৃত্যু নিশ্চিত শুধু তাঁদেরই নিজের ইচ্ছায় মারা যাওয়ার অনুমতি দেওয়া হবে। তবে সেক্ষেত্রে দু’জন চিকি‍ৎসকের অনুমতি বাধ্যতামূলক।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সমালোচনাকে পাত্তা না দিয়ে স্বেচ্ছামৃত্যু আইন চালু করল নিউজিল্যান্ড। তবে সবাই এই আইনের সুযোগ নিতে পারবে না। বেশ কয়েকটি শর্ত রাখা হয়েছে। শুধুমাত্র যাঁরা মারণব্যধিতে ভুগছেন কিংবা কঠিন রোগে যাঁদের ছয় মাসের মধ্যে মৃত্যু নিশ্চিত শুধু তাঁদেরই নিজের ইচ্ছায় মারা যাওয়ার অনুমতি দেওয়া হবে। তবে সেক্ষেত্রে দু’জন চিকি‍ৎসকের অনুমতি বাধ্যতামূলক। ইতিমধ্যেই নয়া আইন নিয়ে আড়াআড়িভাবে ভাগ হয়ে গিয়েছেন নিউজিল্যান্ডের আম নাগরিকরা।

বিশ্বের একাধিক দেশেই স্বেচ্ছামৃত্যুর অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়েছে। কলম্বিয়া, কানাডা, অস্ট্রেলিয়া, লুক্সেমবার্গ, স্পেন, নেদারল্যান্ডস এবং সুইজারল্যান্ডের মতো দেশে ‍‘ইউথানেশিয়া’ অর্থাৎ নিজের ইচ্ছায় মৃত্যু আইন চালু হয়েছে। গত কয়েক বছর ধরে নিউজিল্যান্ডেও ইউথানেশিয়া আইন চালুর দাবি উঠেছিল। শেষ পর্যন্ত সাধারণ মানুষের মতামত জানতে গণভৌটের আয়োজন করা হয়েছিল। গণভোটে ৬৫ শতাংশের বেশি মানুষ ‘ইউথানেশিয়া’-র পক্ষে ভোট দিয়েছিলেন। রবিবার থেকেই স্বেচ্ছামৃত্যুর অধিকারকে স্বীকৃতি দিলেন প্রধানমন্ত্রী জেসিন্ডা অ্যাডার্ন।

নয়া আইনের বিরোধিতায় ইতিমধ্যেই সরব হয়েছেন অনেকে। তাঁদের যুক্তি, ‘ইউথানেশিয়া’ মানুষের জীবন ও মূল্যবোধের প্রতি সমাজের সম্মানকে দুর্বল করে দেবে। বিশেষ করে যারা প্রতিবন্ধী বা যাঁরা জীবন সায়াহ্নে এসে পৌঁছেছেন তাঁদের প্রতি অবহেলা আরও বাড়বে। যদিও স্বেচ্ছায় মৃত্যুর অধিকার নিয়ে দীর্ঘদিন ধরে যাঁরা আন্দোলন করেছেন তাঁদের পাল্টা যুক্তি, ‘প্রত্যেক মানুষের অধিকার রয়েছে নিজের ইচ্ছায় মৃত্যুবরণ করার। ইউথানেশিয়া আইন তাঁদের সেই অধিকার নিশ্চিত করবে।’

নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়ের আধিকারিকরা জানিয়েছেন, ‘অনুমান করা হচ্ছে প্রতি বছর ৯৫০ জন স্বেচ্ছামৃত্যুর আবেদন জানাতে পারেন। সেক্ষেত্রে ৩৫০ জনকে নিজের ইচ্ছায় মৃত্যুবরণে সহযোগিতা করা হবে। চিকিৎসকদের যথাযথ প্রশিক্ষণ দেওয়া হয়েছে।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00