Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পিছিয়ে গেল

আজ শুক্রবার ওই প্রস্তাব নিয়ে আলোচনার কথা থাকলেও আগামী সোমবার পর্যন্ত সংসদ মুলতুবি করে দেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা তিনদিনের জন্য পিছিয়ে গেল। আজ শুক্রবার ওই প্রস্তাব নিয়ে আলোচনার কথা থাকলেও আগামী সোমবার পর্যন্ত সংসদ মুলতুবি করে দেওয়া হয়েছে। আর এই সিদ্ধান্তে ক্ষুব্ধ বিরোধী দলের নেতারা। পিএমএল (এন) নেতা শাহবাজ শরিফ কটাক্ষের সুরে বলেছেন, ‘অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা যতই পিছিয়ে দেওয়া হোক না কেন, প্রধানমন্ত্রীর কুর্সি থেকে ইমরান খানকে বিদায় নিতেই হবে। কোনও শক্তি নেই ইমরানের গদি বাঁচাতে পারে।’

গত ৮ মার্চ ইমরান খানের নেতৃত্বাধীন সরকারের বিরুঢদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দেন বিরোধী দলের সাংসদরা। ৩৪২ সদস্য বিশিষ্ট জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ১৭২ সাংসদের সমর্থন প্রয়োজন। ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই)-এর সদস্য সংখ্যা ১৫৫। এমকিউএম সহ আরও বেশ কয়েকটি দলের সমর্থন রয়েছে ইমরান খানের পিছনে। যদিও বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবের পক্ষ ভোট দেওয়ার কথা জানিয়েছেন সরকার সমর্থক বেশ কয়েকজন সাংসদ। ফলে ইমরান খান সরকারের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য প্রয়োজনীয় সংখ্যক সাংসদ নেই বলে দাবি বিরোধী দলের শীর্ষ নেতৃত্বের। যদিও বিরোধীদের সেই দাবি ফু‍ৎকারে উড়িয়ে দিয়েছেন পাক প্রধানমন্ত্রী।

আনাস্থা প্রস্তাব নিয়ে জাতীয় সংসদের গুরুত্বপূর্ণ অধিবেশন ডেকেছিলেন অধ্যক্ষ আসাদ কায়সার। জাতীয় পরিষদের নিয়ম অনুযায়ী অধিবেশন শুরু হওয়ার তিন দিন পর থেকে সাত দিনের মধ্যে ভোটের আয়োজন করতে হবে। এদিন সংসদ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই সোমবার পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়। ফলে অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হতে পারেনি। সংসদের বাইরে নিজের  শক্তি প্রদর্শনে আগামী রবিবার ইসলামাবাদের প্যারেড গ্রাউন্ডে এক সভাও ডেকেছেন ইমরান।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00