Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

চিনের উহান ল্যাব থেকে করোনা ছড়ানোর কোনও প্রত্যক্ষ প্রমাণ নেই: মার্কিন রিপোর্ট

চিনের উহান ল্যাব থেকে কোভিড ১৯ ভাইরাস ছড়িয়েছে, এই অভিযোগের ক্ষেত্রে কোনও প্রত্যক্ষ প্রমাণ নেই বলে জানাল মার্কিন গোয়েন্দা সংস্থা।

Share:

নিজস্ব প্রতিনিধি: চিনের উহান ল্যাব (Wuhan Institute) থেকে কোভিড ১৯ ভাইরাস ছড়িয়েছিল বলে অভিযোগ উঠেছিল বিভিন্ন মহল থেকে। এবার সেই অভিযোগ নাকচ করে দিল মার্কিন গোয়েন্দা সংস্থা। চিনের উহান ল্যাব থেকে কোভিড ১৯ ভাইরাস ছড়িয়েছে, এই অভিযোগের ক্ষেত্রে কোনও প্রত্যক্ষ প্রমাণ নেই বলে জানাল মার্কিন গোয়েন্দা সংস্থা।

শুক্রবার একটি রিপোর্টে আমেরিকার গোয়েন্দা সংস্থার তরফে চার পৃষ্ঠার প্রতিবেদনে বলা হয়েছে, গোয়েন্দা সংস্থাগুলি এখনও এই সম্ভাবনাকে উড়িয়ে দিতে পারেনি যে ভাইরাসটি একটি ল্যাব থেকে এসেছে। তবে এখনও পর্যন্ত জানা যায়নি সেটি কোথা থেকে ছড়িয়েছে। রিপোর্টে বলা হয়েছে, ‘সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি এবং অন্য একটি সংস্থা কোভিড-১৯ মহামারীটির সুনির্দিষ্ট উত্স নির্ধারণ করতে পারেনি, কারণ উভয় (প্রাকৃতিক এবং ল্যাব) অনুমানগুলি গুরুত্বপূর্ণ অনুমানের উপর নির্ভর করে বা পরস্পরবিরোধী রিপোর্টে চ্যালেঞ্জের মুখোমুখি হয়।’

রিপোর্টে আরও বলা হয়েছে, কোনও প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায়নি, যে গবেষণার সময় উহান ল্যাব থেকে করোনার ভাইরাস ছড়িয়েছে। ওই ল্যাবের কোনও কর্মী এর সঙ্গে জড়িত রয়েছে, এমন কোনও প্রমাণও মেলেনি বলে রিপোর্টে জানিয়েছে সংস্থাটি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00