Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

তৃতীয় বিশ্বযুদ্ধের প্রস্তুতি! পরমাণু অস্ত্রের মহড়া শুরু করল ন্যাটো

পশ্চিম ইউরোপে শুরু হওয়া ওই মহড়া চলবে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন (Ukraine) নিয়ে ন্যাটোর (NATO) সঙ্গে রাশিয়ার (Russia) সঙ্ঘাত তুঙ্গে উঠেছে। ভোলদিমির জেলেনস্কির (Voldymyr Zelensky) দেশকে ন্যাটোর (NATO) সদস্যপদ দেওয়া হলে তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধবে বলে হুমকি ছুড়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর সেই হুমকির কয়েক দিনের মধ্যেই পরমাণু অস্ত্রের মহড়া শুরু করল উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট (ন্যাটো)। পশ্চিম ইউরোপে শুরু হওয়া ওই মহড়া চলবে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত। যদিও ন্যাটোর পক্ষ থেকে পরমাণু অস্ত্রের মহড়াকে নিয়মিত মহড়া বলে দাবি করা হয়েছে।

আন্তর্জাতিক বার্তা সংস্থা ‘এএফপি’ এক প্রতিবেদনে জানিয়েছে, ৩০টি দেশের নিরাপত্তা জোট ন্যাটোর পক্ষ থেকে যে মহড়া শুরু করা হয়েছে তাতে মার্কিন যুক্তরাষ্ট্রের দূরপাল্লার বি-৫২ বোমারু বিমান অংশ নেবে। মোট ৬০টি বিমান বেলজিয়াম, যুক্তরাজ্য এবং উত্তর সাগরের ওপর দিয়ে মহড়া চালাবে। ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে তখন ন্যাটোর পরমাণু অস্ত্রের মহড়া নতুন করে উত্তেজনা বৃদ্ধি করতে পারে বলে মনে করছেন কূটনৈতিক পর্যবেক্ষকরা।

তবে নতুন করে পরমাণু অস্ত্রের মহড়ায় রাশিয়ার সঙ্গে সঙ্ঘাত বাড়লেও এই মুহুর্তে মহড়া থেকে সরে আসতে রাজি নন ন্যাটোর প্রধান জেনস স্টলটেনবার্গ। তাঁর বক্তব্য, ‘ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ শুরুর আগেই এই মহড়ার দিনক্ষণ চূড়ান্ত হয়েছিল। যদি এই মুহুর্তে মহড়া বন্ধ করে দেওয়া হয়, তাহলে ভুল সঙ্কেত পৌঁছবে। যারা বিশ্বে অশান্তি টিঁকিয়ে রাখতে চায় তারা ধরে নেবে, ভয় পেয়েই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ সূত্রের খবর, আগামী কয়েক দিনের মধ্যেই রাশিয়া তাদের মহড়া শুরু করতে পারে। এবারের মহড়ায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অন্তর্ভুক্ত থাকতে পারে। রাশিয়া মহড়া শুরুর আগেই মস্কোকে সতর্ক বার্তা দিতে মহড়া শুরু করেছে ন্যাটো।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00