Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘মা, আমি সূর্যের আলো দেখতে চাই’

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে গত শনিবার

Share:

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের মারিউপুলে ইস্পাত তৈরির কারখানা থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়ো দেখতে নেটিজেনদের চোখে জল।

ভিডিয়োটি একটি ক্ষুদের, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে গত শনিবার। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে,  ভিডিয়োটি ভাইরাল করেছে অ্যাজভ ব্যাটিলিয়ন। ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, এক ক্ষুদে তাঁর মাকে জড়িয়ে রয়েছেন। ফুপিয়ে ফুপিয়ে সে কাঁদছে আর বলছে, ‘মা, আমি সূর্যের আলো দেখতে চাই।এই অন্ধকারে আর থাকতে পারছি না। দম বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের নতুন একটা বাড়ি তৈরি করতে হবে, যে বাড়িতে মজা করে থাকতে পারব। এই যুদ্ধে ইউক্রেনের জয় হবেই হবে। ইউক্রেন আমার মাতৃ্ভূমি। ’ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিয়োটি শেয়ার করেছেন নেটিজেনরা।

গত ২৪ তারিখ ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে রুশ সেনা। একটার পর একটা শহর নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। কিছুদিন আগে পুতিন বাহিনী মারিুপুল দখল করে। এলাকাবাসী আশ্রয় নিয়েছে সেখানকার একটি ইস্পাত কারখানায়। পুতিন তাঁর বাহিনীকে বলেছে, কোনও অবস্থাতেই ওই ইস্পাত কারখানা যেন ধ্বংস না করা হয়।

ওই ইস্পাত কারখানায় আশ্রয় নেওয়া এক মহিলা জানিয়েছেন, রুশ আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই তিনি এখানে আশ্রয় নিয়েছেন। রয়েছেন তাঁর আত্মীয়স্বজনেরাও। এই ইস্পাত কারখানা অনেক বেশি নিরাপদ বলে তাঁর মনে হয়েছে। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে, সেটাই এখন দেখার।  

আরও পড়ুন ইউক্রেনের আর্থিক সাহায্যের জন্য বেসবলে সই জেলেনস্কির, তোলা হবে নিলামে

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00