Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ইন্দোনেশিয়ায় কম্পনে মৃতের সংখ্যা ছাড়িয়ে গেল আড়াইশো

মৃতের সংখ্যা আরও বাড়বে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ২৫২।

সর্বশেষ পাওয়া খবরে ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৫৬ থেকে বেড়ে হয়েছে ২৫২। কম্পের তীব্রতা রিখটার স্কেলে ৫.৬ এবং কম্পনের পরে প্রতিটি আফটার শকের তীব্রতা ছিল গড়ে চার থাকায় আশঙ্কা ছিল, মৃতের সংখ্যা ৫৬-য়ের মধ্যে থেমে থাকবে না।সংখ্যা না হলেও একশো ছাড়িয়ে যেতে পারে। বাস্তবে তাই হয়েছে। এখনও পর্যন্ত ২০০ টি দেহ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়বে বলে নিশ্চিত প্রশাসন।

দ্য ওয়াশিংটন পোস্টের সঙ্গে কথা বলতে গিয়ে সিয়াঞ্জুর প্রদেশ প্রশাসনের শীর্ষকর্তা হেরম্যান সুহেরম্যান জানিয়েছেন, সাম্প্রতিক অতীতে ইন্দোনেশিয়ায় এত বড় ধরনের ভূমিকম্প হয়নি। এখনও পর্যন্ত আমাদের কাছে খবর, গতকালের কম্পনে না হলেো দুই হাজারের বেশি ঘরবাড়ি নষ্ট হয়ে গিয়েছে।১৩ হাজারের বেশি মানুষ গৃহহীন। তাদের জন্য অস্থায়ী ত্রাণ শিবির তৈরি করা হয়েছে। প্রাণ হারিয়েছেন বহু মানুষ। এখনও পর্যন্ত ২০০টি দেহ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়বে।

ইন্দোনেশিয়ায় বহু এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আহতদের চিকিৎসা চলছে খোলা আকাশের নীচে। স্থানীয় সময় সওয়া চারটে নাগাদ দুলে ওঠে ইন্দোনেশিয়া। কম্পনের উৎস ছিল রাজধানী জাকার্তা থেকে ৭৫ কিলোমিটার দূরে পশ্চিম জাভার সিয়ানজুরে। মাটির নীচে কম্পনের গভীরতা খুব বেশি ছিল না। কিন্তু তার প্রভাব পড়েছে ভয়াবহ। কম্পন প্রভাবিত এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। হাসপাতালে পরিষেবা সামাল দেওয়ার মতো লোকের অভাব।

আরও পড়ুন ভূমিকম্প নিয়ে আলোচনার মাঝেই কেঁপে উঠল সংসদ ভবন

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00