Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মেসির স্ত্রীর গাড়িতে ডাকাতি, গুলি চালিয়ে ছিনতাই ২২ হাজার ৫০০ ডলার

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ডাকাতি তাও আবার আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসির স্ত্রীর গাড়িতে। ছিনতাই প্রায় ২২ হাজার ৫০০ ডলার। এমনকি গুলিও চালিয়েছে ডাকাতরা। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার (২৫ নভেম্বর) আর্জেন্টিনার রোজারিওতে।

জানা গিয়েছে, আর্জেন্টিনার রোজারিওতে পারিবারিক সুপার মার্কেট থেকে টাকা নিয়ে গাড়িতে করে স্থানীয় ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন মেসির স্ত্রী রোকুজ্জোর কাজিন অগাস্তিনা স্কালিয়া। সেই সময় রোজারিওর রাস্তায় পেলেগ্রিনি অ্যাভিনিউয়ে দুজন বন্দুকধারী গাড়িটি থামিয়ে প্রায় ৮ মিলিয়ন আর্জেন্টাইন পেসো বা ২২ হাজার ৫০০ ডলার ডাকাতি করে।

আর্জেন্টিনার একটি সংবাদ মাধ্যম সূত্রের খবর, সুপারমার্কেট থেকে ৪৫ ব্লক দূরে এই ডাকাতির ঘটনাটি ঘটে। ডাকাতরা একটি সাদা রঙের গাড়িতে করে এসে গুলি করতে শুরু করে মেসির স্ত্রীর গাড়ির দিকে। তারপর গাড়ি লুঠ করে টাকা নিয়ে পালিয়ে যায়। তবে কোনও হতাহতের খবর নেই। সেই সময় মেসির স্ত্রীর সঙ্গে সুপার মার্কেটের দুজন কর্মী ছিলেন।

সুপার মার্কেটের এক কর্মী জানিয়েছেন, টাকা রাখতে তারা সুপার মার্কেট থেকে ব্যাংকে যাচ্ছিল। এ সময় ডাকাতরা এসে গুলি করে লুঠপাট চালিয়ে সব টাকা নিয়ে যায়। তবে এই ঘটনায় এখনও কোনও প্রতিক্রিয়া জানাননি আর্জেন্টিনার তারকা মেসি। তবে তাঁর স্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ক্ষতিগ্রস্ত গাড়ির ছবি পোস্ট করেছেন।

প্রসঙ্গত, গত মার্চেও একবার রোকুজ্জোদের সুপার মার্কেটে হামলা চালিয়েছিল দুষ্কৃতিরা। রোকুজ্জোদের পরিবারের মালিকানাধীন সুপার মার্কেটে এলোপাতাড়ি গুলি চালিয়ে মেসিকে হত্যার হুমকি দেওয়া একটি চিরকুট রেখে পালিয়ে যায়।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00