Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ইন্দোনেশিয়ায় পানশালায় ভয়াবহ আগুন, পুড়ে কাঠ ১৯

ঘটনায় বেশ কয়েকজন জখম

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  পানশালায় অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ১৯জন প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম পাপুয়ায়। জানা গিয়েছে, মদ্যপান চলাকালীন কয়েকজন যুবক নিজেদের মধ্যে তর্কাতর্কিতে জড়িয়ে পড়ে। পানশালার ভিতরে এক যুবককে ছুরি দিয়ে কোপান হয়। ঘটনাস্থলেই মৃত্যু হল ওই যুবকের। ওই মৃত্যুতে তাঁর সঙ্গীরা রীতিমতো ক্ষিপ্ত হয়ে ওঠে বাকিদের ওপর চড়াও হয়।

মুহূর্তের মধ্যে পানশালা রণক্ষেত্র হয়ে ওঠে। শুরু হয় ভাঙচুর। উভয়পক্ষের মধ্যে বচসা চলাকালীন কেউ পানশালায় আগুন লাগিয়ে দেয়। আর দাহ্যবস্তু থাকায় আগুন দ্রুত মারাত্মক আকার ধারণ করে। পানশালার ভিতরেই জ্বলে কাঠ হয়ে যান ১৯জন। মর্মান্তিক এই ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পৌঁছয় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। দ্রুত তারা আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে দেন। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর সিএনএন-য়ের। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।  

পশ্চিম পাপুয়ার পুলিশ দফতরের মুখপাত্র অ্যাডাম এরউইনি জানিয়েছেন, ইন্দোনেশিয়ায় পানশালায় এই ধরনের তর্কাতর্কির ঘটনা হামেশাই ঘটে। কিন্তু পশ্চিম পাপুয়ার ঘটনা নিঃসন্দেহে ব্যতিক্রমী ঘটনা। ঘটনার কারণ অনুসন্ধানে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ কয়েকজনকে গ্রেফতার করছে। শুরু হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ।

ইন্দোনেশিয়া সাম্প্রতিক অতীতে এই ধরনের ঘটনা একাধিকবার ঘটেছে। তবে পশ্চিম পাপুয়ার ঘটনা অতীতের সব ঘটনাকে ছাপিয়ে গেল।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00