Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পেরুতে ভয়াবহ ভূমিকম্প, জারি সুনামির সতর্কতা

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ আমেরিকায় ভয়াবহ ভূমিকম্প। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার জানিয়েছে, শুক্রবার  সকালে পেরুতে  ৭.০ মাত্রায় ভূমিকম্প আঘাত হানে।  আটিকিউইপা-র ৮ কিলোমিটার পশ্চিমে ভূমিকম্পের উৎপত্তিস্থল। ইতিমধ্যে এই ভূমিকম্পের জেরে জারি হয়েছে সুনামির সতর্কতা।

 সংবাদ সংস্থার তরফে জানান হয়েছে, পেরুর পাশাপাশি এদিন কেঁপে ওঠে রাজধানী লিমা-ও। স্বাভাবিক ভাবে জোরাল ভূমিকম্পের জেরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক।   এই কম্পনে বেশ কয়েকটি বাড়িতে ফাটল দেখা গিয়েছে। তবে এখন কোন প্রাণহানির খবর পাওয়া যায়নি। ইতিমধ্যেই এই ভূমিকম্প নিয়ে টুইট করেছে পেরুর প্রেসিডেন্সের কার্যালয়। সেখানে জানান হয়েছে ,’ বর্তমানে  সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এই ঘটনায় কত ক্ষয়ক্ষতি হয়েছে তা এখন জানা নেই।‘

উল্লেখ্য, নাজকা এবং দক্ষিণ আমেরিকান প্লেটের সীমান্তে অবস্থিত পেরু। তাই দুটি  প্লেটের সংঘর্ষ হলে কেঁপে ওঠে পেরু সংলগ্ন এলাকা ।  সংঘর্ষের এই জায়গাটি পেরু-চিলি সাবডাকশন জোন নামে পরিচিত। সেই জন্য ভূমিকম্প প্রবল দেশের মধ্যে সবসময় থাকে পেরুর নাম। বলা বাহুল্য, ২০০৭ সালে ৮ মাত্রার পেরু ভূমিকম্পে মারা গিয়েছিল ৫৯৫ জন মানুষ।  এছাড়াও ২০০১ সালে দক্ষিণ পেরু ৮.৪ মাত্রার ভূমিকম্পে প্রাণহানি হয় ১৪৫ জন বাসিন্দার।  

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00