Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিরল শাস্তি! ৬ বছরের শিশুকে ধর্ষণের দায়ে ধর্ষককে পুরুষত্বহীন করার নির্দেশ আদালতের

যেখানে ছয় বছরের শিশুকে ধর্ষণের দায়ে অভিযুক্ত ব্যক্তিকে পুরুষত্বহীন অর্থাৎ অস্ত্রোপচারের মাধ্যমে দোষীকে পুরুষত্বহীন করার রায় দিয়েছে আদালত। পাশাপাশি তাঁকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ঠিক শাস্তি! ধর্ষণের অভিযুক্তকে পুরুষত্বহীন করার নির্দেশ আদালতের। এবার যদি পুরুষের লালসা একটু কমে! ঘটনাটি পূর্ব আফ্রিকার মাদাগাস্কার ঘটনা। এমন শাস্তির কথা সচরাচর শোনা যায় না। হ্যাঁ, মাদাগাস্কার একটি আদালত ধর্ষণের মামলার ঐতিহাসিক রায় দিয়েছেন। যেখানে ছয় বছরের শিশুকে ধর্ষণের দায়ে অভিযুক্ত ব্যক্তিকে পুরুষত্বহীন অর্থাৎ অস্ত্রোপচারের মাধ্যমে দোষীকে পুরুষত্বহীন করার রায় দিয়েছে আদালত। পাশাপাশি তাঁকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে। বিচার বিভাগীয় কর্মকর্তা জানিয়েছেন, ভারত মহাসাগরের দ্বীপে এটিই প্রথম এ ধরণের পদক্ষেপ।

একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ২০২৪ সালের ঘটনা। এ বিষয়ে আপিল আদালতের অ্যাটর্নি জেনারেল দিদিয়ের রাজাফিন্ড্রা লাম্বো বলেছেন, এই মামলাটি ২০২৪ সালে রাজধানী আন্তানানারিভো থেকে ৩০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত ইমেরিনসিয়াটোসিকায় ঘটেছিল। সেখানে অভিযুক্ত ব্যক্তি ছয় বছর বয়সী এক মেয়েকে ধর্ষণ হত্যার চেষ্টা করেছিলেন। অবশেষে এক বছর মামলা চলার পর বিচারক রায় ঘোষণা করলেন। মাদাগাস্কারের বিচার মন্ত্রণালয় কর্তৃক একটি ভিডিওতে বলা হয়েছে যে, আদালত এই মামলায় অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি অস্ত্রোপচারের মাধ্যমে তাঁকে পুরুষত্বহীন করার সাজা দিয়েছে।

গতবছর মাদাগাস্কারে একটি নতুন আইন গঠন করা হয়েছিল। ১০ বছর বা তাঁর কম বয়সী নাবালকদের বিরুদ্ধে যৌন নির্যাতনের মামলা মোকাবেলার জন্য ধর্ষকদের পুরুষত্বহীন করার শাস্তি চালু করা হয়েছে মাদাগাস্কারে। সরকার জানিয়েছে যে এই আইনটি চালু করা হয়েছে কারণ আদালতে এই ধরনের অনেক মামলা নথিভুক্ত আছে। আইনজীবী রাজাফিন্ড্রাম্বো বলেছেন, আদালতের এই সিদ্ধান্ত বিচার ব্যবস্থার পক্ষ থেকে একটি জোরালো এবং গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়া। এর লক্ষ্য হল, যাদের এই ধরণের বিদ্বেষপূর্ণ উদ্দেশ্য রয়েছে তাঁরা আগে থেকেই সাবধান হয়ে যাবেন। তবে, এর আগে চেক প্রজাতন্ত্র এবং জার্মানিতে, আসামীর সম্মতিতে কিছু যৌন অপরাধীর অস্ত্রোপচারের মাধ্যমে পুরুষত্বহীন করার ঘটনা ঘটেছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00