Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পাকিস্তানে রান্নার গ্যাসের ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ জন, ভস্মীভূত ২০ বাড়ি

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: রান্নার গ্যাস ভর্তি ট্যাঙ্কারে আচমকা বিস্ফোরণে প্রাণ গেল ছয়জনের। গুরুতর জখম হয়েছেন আরও ৩১ জন। তাদের মধ্যে ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক। বিস্ফোরণের পর ছড়িয়ে পড়া আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে ২০টি বাড়ি। আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে আরও ৭০টি বাড়ি। ভয়াবহ ঘটনাটি ঘটেছে মুলতান প্রদেশের হামিদপুরের কানোরায়। কীভাবে ওই ভয়াবহ বিস্ফোরণ ঘটল, তা জানা যায়নি। বিস্ফোরণের পিছনে কোনও জঙ্গি সংগঠনের হাত রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

মুলতান পুলিশের আধিকারিক সাদিক আলি জানিয়েছেন, সোমবার (২৭ জানুয়ারি) সকালে হামিদপুরের কানোরায় একটি শিল্প তালুকের কাছে দাঁড়িয়ে থাকা রান্নার গ্যাস ভর্তি ট্যাঙ্কারে আচমকাই আগুন ধরে যায়। আর বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। আগুনের গোলা ছড়িয়ে পড়ে আশেপাশের জনবহুল এলাকায়। একাধিক বাড়িতে ভয়াবহ আগুন লেগে যায়। পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খানিকক্ষণের মধ্যেই জতুগৃহের চেহারা নেয় গোটা এলাকা। খবর পেয়েই দমকলের ১০টি ইঞ্জিন আগুন নেভাতে ঘটনাস্থলে ছুটে যায়। বেশ কয়েক ঘন্টার চেষ্টায় আগুন আয়ত্তে আনা সম্ভব হয়।

তিনি আরও জানিয়েছেন, বিস্ফোরণে ঘটনাস্থলে্ই ছিন্নভিন্ন হয়ে যান পাঁচ জন। এক জনের দেহ একটি ভস্মীভূত বাড়ির ভিতর থেকে উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে একটি শিশু ছাড়াও দুই মহিলা রয়েছেন। গুরুতর জখম অবস্থায় ৩১ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00