Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নয়াদিল্লিতে রাষ্ট্রদূতের দায়িত্বে এরিক গারসেত্তি? আজ ভোটাভুটি মার্কিন সেনেটে

নয়াদিল্লিতে গত ২২ মাস ধরে কোনও স্থায়ী রাষ্ট্রদূত নেই মার্কিন যুক্তরাষ্ট্রের।

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: মোদি জমানায় মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ তাঁবেদার হয়ে উঠেছে ভারত। অড়ছ সেই তাঁবেদার দেশেই গত ২০ মাসের ওপরে মার্কিন রাষ্ট্রদূতের পদে নেই কেউ। ওই পদে লস অ্যাঞ্জেলেসের প্রাক্তন মেয়র এরিক গারসেত্তিকে পাঠাতে চান জো বাইডেন। শেষ পর্যন্ত তাঁর মনোবাসনা পূরণ হবে কিনা তা জানা যাবে আজ বুধবার। ভারতে রাষ্ট্রদূত হিসেবে গারসেত্তির মনোনয়ন নিয়ে আজই ভোটাভুটি হওয়ার কথা মার্কিন সেনেটে।

দুই বছর আগে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পরেই ২০২১ সালের জুলাই মাসে লস অ্যাঞ্জেলসের প্রাক্তন মেয়র এরিক গারসেত্তিকে নয়াদিল্লিতে রাষ্ট্রদূত করে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলেন জো বাইডেন। যদিও সেই সময়ে সেনেটে তাঁর মনোনয়নের বিষয়টি পাশ হয়নি। কেননা গারসেত্তির মনোনয়ন নিয়ে আপত্তি ছিল তাঁর নিজের দল ডেমোক্রেটিক পার্টির সেনেটরদের। গারসেত্তির বিরুদ্ধে অভিযোগ ছিল, মেয়র থাকাকালীন তিনি তাঁর একজন সহযোগীর বিরুদ্ধে ওঠা যৌন হয়রানির অভিযোগ এড়িয়ে গিয়েছিলেন।

ভারতীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চিনের সম্ভাব্য পাল্টা শক্তি হিসেবে ভারতকে তোল্লাই দিতে শুরু করেছে বাইডেন প্রশাসন। এই অঞ্চলে ক্ষমতার ভারসাম্য ধরে রাখার ক্ষেত্রে কোয়াডের সহযোগী দেশ অস্ট্রেলিয়া, জাপান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের ভূমিকা অপরিহার্য। কিন্তু নয়াদিল্লিতে গত ২২ মাস ধরে কোনও স্থায়ী রাষ্ট্রদূত নেই মার্কিন যুক্তরাষ্ট্রের। নয়াদিল্লি দূতাবাসে চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব পালন করে চলেছেন একাধিক মার্কিন কূটনীতিবিদ। তাই জি-২০ শীর্ষ সম্মেলনের আগেই নয়াদিল্লিতে স্থায়ী মার্কিন রাষ্ট্রদূত নিয়োগ প্রক্রিয়া সেরে ফেলতে চাইছে বাইঔডেন প্রশাসন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00