Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সাংবাদিক জুবেরের গ্রেফতারের নিন্দায় জাতিসঙ্ঘ, দাবি অবিলম্বে মুক্তির

ঠিক কাজ হয়নি, জানিয়ে দিল জাতিসঙ্ঘ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সাংবাদিক জুবেরের (Zubair) গ্রেফতারি নিয়ে এবার মুখ খুলল জাতিসঙ্ঘ (UN)। জাতিসঙ্ঘের মহাসচিব অ্যান্তনিও গুয়েতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিক (Stephane Dujarric) জানিয়েছেন, সাংবাদিকদের (Journalists) অধিকার রয়েছে স্বাধীনভাবে মত প্রকাশের। সংবাদমাধ্যমের প্রতিনিধিরা যাতে স্বাধীনভাবে তাদের মতামত জানাতে পারে, তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের। তাদের কোনওভাবেই হেনস্থা করা যায় না। গ্রেফতার (arrest) তো নয়ই।

দুই সম্প্রদায়ের মধ্যে বিভাজনের দেওয়াল তৈরির চেষ্টা এবং উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে অমিত শাহের পুলিশ সম্প্রতি জুবেরকে (Zubair) গ্রেফতার করে।কড়া ভাষায় গ্রেফতারির নিন্দা করে এডিটর্স গিল্ড।তারা অবিলম্বের জুবেরের(Zubair)  মুক্তির দাবি জানায়। উল্লেখ করার মতো বিষয় হল, অন্য একটি ঘটনার সূত্রে দিল্লি পুলিশ জুবেরকে ডেকে পাঠায়। আর গ্রেফতার করে অন্য একটি মামলায়। আর গ্রেফতারের ক্ষেত্রে যে নিয়ম পুলিশকে মেনে চলতে হয়, জুবেরের ক্ষেত্রে দিল্লি পুলিশ (Delhi police) সেই নিয়ম মানেনি। অপেক্ষা ছিল, জাতিসঙ্ঘ এই গ্রেফতারি নিয়ে কোনও প্রতিক্রিয়া দেয় কি না।

জাতিসঙ্ঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক (Stephane Dujarric) বলেন, ‘কোনও সাংবাদিক (Journalists)কিছু লিখলে বা টুইট করলে বা কোনও মতামত প্রকাশ করলে, তাকে গ্রেফতার করা যায় না। একজন সাংবাদিক বা সংবাদমাধ্যম কর্মী যাতে স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারে, সেটা সরকারকে নিশ্চিত করতে হবে। মত প্রকাশের অধিকার সকলের রয়েছে।’ গ্রেফতারের নিন্দার পাশাপাশি জাতিসঙ্ঘ জুবের মহম্মদের অবিলম্বে মুক্তির দাবি তুলেছে।

উল্লেখ করা যেতে পারে, দিল্লি পুলিশ গত ২৭ জুন মহম্মদ জুবেরকে গ্রেফতার করে। জাতিসঙ্ঘ তিস্তা শীতলবাদের গ্রেফতারি নিয়েও মুখ খুলেছিল।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00