Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জর্ডন সেনার গুলিতে খতম সিরিয়ার ২৭ মাদকপাচারকারী

বাকিরা কোনওক্রমে পালায়

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  জর্ডন সেনার গুলিতে খতম সিরিয়ার ২৭জন মাদকপাচারকারী।  আলজাজিরার প্রতিবেদন অনুসারে, নির্ভরযোগ্য সূত্রে জর্ডন সেনার কাছে খবর আসে পাচারকারীদের একটি দল সিরিয়া থেকে বেশ কয়েকজন মাদকপাচারকারী সীমান্ত দিয়ে জর্ডনে ঢোকার চেষ্টা করবে। নির্ভরযোগ্য সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে সীমান্ত শুরু হয় কড়া নজরদারি। পাচারকারী সীমান্ত পেরিয়ে জর্ডনে প্রবেশ করতে গেলে সে দেশের সেনাবাহিনী তাদের লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলে মৃত্যু হয় ২৭জনের। তাদের সঙ্গে থাকা বাকিরা কোনওক্রমে পালায়।

অভিযানের খবর দিতে গিয়ে জর্ডন সেনার ওয়েবসাইটে বলা হয়েছে, সিরিয়া থেকে জর্ডনে মাদক পাচারের চেষ্টা চলছে বলে তাদের কাছে খবর আসে। প্রাপ্ত খবরের ভিত্তিতে সীমান্তে টহলদারি আরও বাড়ান হয়। পাচারকারীরা জর্ডনে ঢোকার চেষ্টা করলে সেনাবাহিনী তাদের লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলে মৃত্য হয় ২৭জনের। বাকিরা অন্ধকারের সুযোগে পালিয়ে যেতে সক্ষম হয়। উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে মাদক। চলতি মাসের গোড়ার দিকে মাদকপাচারকারীর গুলিতে প্রাণ হারান জর্ডন সেনার এক উচ্চপদস্থকর্তা। উল্লেখ্য, যুদ্ধ বিধ্বস্ত সিরিয়া লক্ষাধিক শরণার্থী জর্ডনে আশ্রয় নিয়েছে।

গত সেপ্টেম্বরে সিরিয়া এবং জর্ডনের পদস্থকর্তারা সীমান্ত এলাকার পরিস্থিতি নিয়ে কথা বলেন। এই আলোচনার এক মাস বাদে জর্ডনের রাজা দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গে কথা হয় সিরিয়ার প্রেসিডেন্ট বাশার-আল আসাদের।উভয়ের মধ্যে পাদক পাচার বন্ধ নিয়েও আলোচনা হয়েছে। সিরিয়া থেকে জর্ডনে মাদকপাচার বন্ধ করে প্রেসিডেন্ট বাশার জর্ডন রাজকে প্রয়োজনীয় পদক্ষেপের আর্জি জানান। মাদক পাচারের ঘটনায় রাষ্ট্রসঙ্ঘ রীতিমতো উদ্বিগ্ন।

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00