Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিসিদা

কিশিদা পেয়েছেন ৩১১টি ভোট

Share:

আন্তর্জাতিক ডেস্ক: জাপানের প্রধানমন্ত্রী পদে আসীন হলেন ফুমিও কিশিদা। সোমবার তিনি আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেছেন।  আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এবং রয়টার্স এই খবর দিতে গিয়ে জানিয়েছে, সোমবার জাপ পার্লামেন্ট ভোটের মাধ্যমে ফুমিও কিশিদাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে।  কিশিদার পক্ষে ভোট পড়েছে ৩১১ টি। প্রধান প্রতিপক্ষ বিরোধী নেতা ইয়োকিও এদানোর প্রাপ্ত ভোটের সংখ্যা ১২৪। ভোটাভুটির শেষে জাপ প্রধানমন্ত্রী হিসেবে ফুমিও কিশিদার নাম ঘোষণা করেন স্পিকার। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, নবনিযুক্ত প্রধানমন্ত্রী সাধারণ নির্বাচন এগিয়ে আনার চিন্তা-ভাবনা করছেন। 

সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, খুব শীঘ্রই নবনিযুক্ত মন্ত্রিসভা গঠন করবেন। মন্ত্রিসভায় বেশ কয়েকটি নতুন মুখ দেখা যেতে পারে। অর্থমন্ত্রী হতে পারেন শুনিচি সুজুকির। জাপানের জাতীয় রাজনীতিতে অর্থমন্ত্রী পদে তার নাম নিয়ে চর্চা শুরু হয়েছে। মন্ত্রিসভায় তিনজন মহিলাকে মন্ত্রী করা হতে পারে বলে জানা গিয়েছে। তারা পেতে পারেন গুরুত্বপূর্ণ পদ।   

উল্লেখ করা যেতে পারে, ৬৪ বছর বয়সী ফুমিও কিশিদা একসময় জাপানের বিদেশমন্ত্রী ছিলেন। তিনি দেশটির ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নীতি গবেষণা পরিষদের সাবেক প্রধান।

প্রধানমন্ত্রী পদে দায়িত্বভার গ্রহণ করলেও ফুমিও কিশিদার সামনের দিনগুলি বেশ চ্যালেঞ্জের। সামনেই সে দেশের পার্লামেন্টের নিম্নকক্ষের নির্বাচন। নির্বাচনে এলডিপি কেমন ফল করে, তার ওপর নির্ভর করছে নবনির্বাচিত প্রধানমন্ত্রীর কাজকর্মের ওপর। তা ছাড়া কোভিডোত্তর পরিস্থিতি সামাল দেওয়াটাই তাঁর কাছে চ্যালেঞ্জ। সেই সঙ্গে রয়েছে উত্তর কোরিয়ার হুমকি। স্বাভাবিকভাবেই খুব একটি নিশ্চিন্তে থাকতে পারবেন না জাপানের নবনিযুক্ত প্রধানমন্ত্রী। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00