Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

প্রেমিককে বিয়ে করতে রাজকীয় মর্যাদা ছাড়ছেন জাপ-রাজকুমারী

বিয়ে আগামী ২৬ অক্টোবর

Share:

আন্তর্জাতিক ডেস্ক: কথাতেই আছে, প্রেম মানুষকে আত্মত্যাগী করে তোলে। সেই প্রবাদ আরও একবার সত্য প্রমাণিত হতে চলেছে। এক সাধারণ ঘরের ছেলেকে বিয়ে করতে চলেছেন জাপানের রাজকুমারী মাকো। প্রেমিককে বিবাহ করতে তিনি রাজকীয় মর্যাদা ত্যাগ করতে প্রস্তুত । সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, উত্তরাধীকারী হিসেবে জাপ-রাজকুমারী তার প্রাপ্য সম্পত্তিও নেবেন না।

বিবিসির খবর অনুযায়ী, আগামী ২৬ অক্টোবর তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হবেন। সাংবাদিক সম্মেলনে বিয়ের দিন তারিখ জানানো হয়েছে। বিয়ে হবে এখানকার পরিভাষায় ম্যারেজ রেজিস্ট্রারের অফিসে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম  বিবিসি এই খবর দিতে গিয়ে জানিয়েছে, রাজকুমারীর প্রেমিক কমুরো একজন সাধারণ ঘরের ছেলে। ২০১২ সালে টোকিও আন্তর্জাতিক খ্রিস্টান বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন তাদের প্রথম সাক্ষাৎ হয়।  তারপর … প্রেমপাশে ধরা পডেছে দুজনে দেখো দেখো সখি চাহিয়া।

জাপ পত্রিকার প্রতিবেদন অনুসারে,  বাগদান সম্পন্ন হয় ২০১৭ সালে। পরের বছরেই তাদের বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার কথা ছিল। কিন্তু সেটি বাতিল হয়ে যায়। জাপ পত্রিকায় প্রকাশিত খবর অনুসারে,  কমুরোর পরিবার আর্থিক সমস্যায় পড়েছিল। জাপ-পত্রিকায় প্রকাশিত খবর অনুসারে, তিনি তার প্রাক্তন প্রেমিকার থেকে  অর্থ ধার নিয়েছিলেন এবং তাকে ফেরত দেননি বলে জানা গেছে। তবে বিয়ে দেরি হওয়ার কারণের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই বলে জাপান রাজ-প্রাসাদ জানিয়েছে।   জাপ-পত্রিকার প্রতিবেদন অনুসারে,  বিয়ের পর এই দম্পতি যুক্তরাষ্ট্রে পাড়ি জমাবেন। কাজ করবেন আইনজীবী হিসেবে।

জানা গিয়েছে, বিয়ের অনুষ্ঠান একেবারে সাধারণ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ পরিবার। রাজ-পরিবারের কন্য়া হওয়ার দৌলতে তিনি তাঁর সম্পত্তিও নেবে না।

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00