Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হিজবুল্লাহকে সতর্ক প্রতিরক্ষামন্ত্রীর, ‘ইজরায়েল যুদ্ধ চায় না’

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট ওয়াশিংটন সফরে জানিয়েছেন যে, ইজরায়েল লেবাননের সঙ্গে যুদ্ধ চায় না। কিন্তু কূটনীতি ব্যর্থ হলে হিজবু্ল্লাহর চরম ক্ষতি করতে পারে ইজরায়েল। তাঁরা হিজবু্ল্লাহর ব্যাপক ক্ষতি করতে প্রস্তুত।

বুধবার(২৬ই জুন) সফর শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে গ্যালান্ট জানিয়েছেন, তাঁরা যুদ্ধ চাই না, তবে তাঁরা প্রস্তুতি নিচ্ছে। যাতে কোনরকম ঝুঁকির মুখে না পড়ে ইজরায়েল। একইসঙ্গে তিনি আরও বলেন, হিজবুল্লাহ খুব ভালোভাবে জানে ইজরায়েলের ক্ষমতা সম্বন্ধে। তাই যদি যুদ্ধ শুরু হয় তাহলে  তাঁরা লেবাননকে ধ্বংস করে দিতে পারে। সাম্প্রতিক সময়ে ইজরায়েল ৪০০ টিরও বেশি হিজবুল্লাহ “সন্ত্রাসী” শেষ করেছে।

ইজরায়েল ও ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে সম্প্রতি হামলার ঘটনা বেড়ে চলছে। কখনো হুমকি দিচ্ছে হিজবুল্লাহ। আবার কখনো ইজরায়েল হুঁশিয়ারি দিচ্ছে।হিজবুল্লাহর সঙ্গে ইজরায়েলের যদি সর্বাত্মক যুদ্ধ হয়, তাহলে এর মর্মান্তিক পরিণতি আশঙ্কা করছেন বিশ্লেষকরা।হিজবুল্লাহর হামলার কড়া জবাব দিচ্ছে ইসরায়েল। লেবাননের ভেতরে হিজবুল্লাহর অবস্থান নিশানা করে হামলা চালাচ্ছে নিয়মিত। বসে নেই হিজবুল্লাহও। ইজরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে তাঁরা।

সম্প্রতি, হিজবুল্লাহ ড্রোন থেকে তোলা ইজরায়েলের সংবেদনশিল বেশ কিছু ভিডিও চিত্র প্রকাশ করেছে। এসব ভিডিও চিত্রে ইজরায়েলের হাইফা শহরে ইজরায়েলি বাহিনীর একাধিক সামরিক স্থাপনার পাশাপাশি বেসামরিক বিভিন্ন অবকাঠামোও দেখা গেছে। পাল্টাপাল্টি হুমকিতে উত্তপ্ত হয়ে উঠছে মধ্যপ্রাচ্যের আকাশ-বাতাস। এই পরিস্থিতিতে লেবানন-ইসরাইল যদি সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে পরিস্থিতি কি হবে এই নিয়ে চিন্তিত বিশ্লেষকরা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00