Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

করোনা আক্রান্ত হওয়ায় পুনঃনির্ধারিত ইজরায়েলের প্রধানমন্ত্রীর ভারত সফর

আশঙ্কাই সত্যি হল।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আশঙ্কাই সত্যি হল। করোনা আক্রান্ত হওয়ায় আপাতত বাতিল হয়ে গেল ইজরায়েলের প্রধানমন্ত্রীর ভারত সফর। গতকাল অর্থাৎ সোমবার সকালেই জানা গিয়েছিল ভারত সফরের ঠিক আগে আগেই ইজরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট করোনা আক্রান্ত হয়েছেন। আগামী ৩ এপ্রিল তাঁর ভারতে আসার কথা ছিল। এই প্রথমবার ভারত সফরে আসছিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। ৩ থেকে ৫ এপ্রিল পর্যন্ত ছিল তাঁর এই ভারত সফর। কিন্তু তার ঠিক আগে আগেই তিনি করোনা আক্রান্ত হয়ে পড়ায় আপাতত তাঁর ভারট সফর বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তিনি সুস্থ হয়ে উঠলেই তার এই সফর পুনঃনির্ধারণ করা হবে বলে মঙ্গলবার জানিয়েছেন ভারতের ইজরায়েল দূতাবাসের মুখপাত্র মোহম্মদ হেইব।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ভারতীয় বিদেশ মন্ত্রকের ডাকে সাড়া দিয়ে এই প্রথম ভারতে আসছিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। গট বছর অর্থাৎ ২০২১ সালেই তাঁর এই সফর হওয়ার কথা ছিল। কিন্তু নানা কারণে সেটি পিছিয়ে যায়। ২০২১ সালের নভেম্বরে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনের সমাবেশেও প্রধানমন্ত্রী মোদির পাশে দেখা যায় ইজরায়েলের প্রধানমন্ত্রীকে। এই সমাবেশের ঠিক আগে আগেই ২০২১ সালের ১৬ আগস্ট দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে ফোনে কথোপকথনও হয়। 

ভারত এবং ইজরায়েল এই দুই দেশের মধ্যে বরাবরই একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এবং তাঁর জন্য ওষুধ থেকে শুরু করে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা সর্বক্ষেত্রেই একাধিক চুক্তিতে আবদ্ধ হয়েছে এই দুই দেশ। ২০১৭ সালে শেষবার ইজরায়েল সফরে যান নরেন্দ্র মোদি। এরপর বেশ কয়েকবার ইজরায়েলের প্রধানমন্ত্রীর ভারত সফরে আসার কথা থাকলেও পরে সেটা বাতিল হয়েছে। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00