Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাষ্ট্রপুঞ্জের মহাসচিবকে ‘নিষিদ্ধ’ ঘোষণা করল ইজরায়েল

Share:

আন্তর্জাতিক ডেস্ক: কথায় বলে, ‘যত দোষ, নন্দ ঘোষ’। মঙ্গলবার রাতে ইজরায়েলে হামলা চালায় ইরানের সেনা। 180 টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জোরে এক প্রকার কেঁপে উঠেছিল তেল আবিবের মাটি। এরপরই বুধবার রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে অবাঞ্চিত ঘোষণা করল ইজরায়েলের বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার। অভিযোগ, ইজরায়েলের বিরুদ্ধে আচমকা ইরানের এই পদক্ষেপে এক ফোঁটাও নিন্দা জানাননি রাষ্ট্রপুঞ্জের মহাসচিব। যার জেরে ক্ষোভ পুঞ্জীভূত হতে থাকে ইজরায়েলে। যার প্রকাশ ঘটলো বুধেই।

এদিন ক্ষোভ উসকে দিয়ে ইজরায়েল পররাষ্ট্রমন্ত্রী  কাটজ রাষ্ট্রপুঞ্জের মহাসচিবকে নিশানা করে বলেন, যারা ইজরায়েলের ওপর হওয়া নিকৃষ্ট হামলার নিন্দা করতে পারেন না ইজরায়েলের মাটিতে তাদের কোনও জায়গা নেই। গুতেরেসকে উদ্দেশ্য করে কটাজের শেষ সংযোজন, উনি একজন ইজরায়েল বিরোধী মহাসচিব। হামাস, হিজবুল্লাহর মতো সন্ত্রাসবাদীদের সমর্থন করেন। একইভাবে ইরান কেও করছেন।

2023 সালের অক্টোবরে হামাস হামলার পর থেকেই ইজরায়েলের আন্তর্জাতিক ভিত নড়ে গিয়েছিল। অন্যদিকে লেবানন ও গাজার ঘটনায় বারংবার যুদ্ধবিরতির ডাক দিয়েছেন গুতেরেস। তবে মঙ্গলবার ইজরায়েলে ইরানের হামলার ঘটনা যেন বেঞ্জামিন নেতানিয়াহুর দেশকে আরও রাষ্ট্রপুঞ্জ বিরোধী করে তুলেছে। যার প্রমাণ গুতেরেসকে উদ্দেশ্য করে করা ‘অবাঞ্ছিত ব্যক্তি’ শব্দ বন্ধটি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00