Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ট্রাম্পের চোখ রাঙানিকে থোড়াই কেয়ার, ফের মার্কিন যুদ্ধজাহাজে হামলা হুতি জঙ্গিদের

Share:

আন্তর্জাতিক ডেস্ক : পাল্টাপাল্টি হামলায় ভরে উঠেছে মধ্যপ্রাচ্যের আকাশ।ইয়েমেনে হুতিদের ঘাঁটি লক্ষ্য করে ভয়ঙ্কর হামলা চালাচ্ছে মার্কিন বিমান বাহিনী।এই হামলায় এখনও পর্যন্ত মহিলা ও শিশুসহ নিহতের সংখ্যা ৫৩ জন ছাড়িয়েছে।আতঙ্কে স্থানীয়রা। এদিকে বদলা নিতে পাল্টা হামলা শুরু করেছে হুতিরাও। ট্রাম্পের চোখ রাঙানি উপেক্ষা করে ফের মার্কিন যুদ্ধজাহাজে হামলার দাবি করল হুতিরা। এমন আবহে কড়া পদক্ষেপ নিতে পারে ট্রাম্প বলে মনে করছেন বিশ্লেষেকরা।

এই নিয়ে ইরান সমর্থিত বিদ্রোহী এই গোষ্ঠী হুতি জানিয়েছে, তারা গত ২৪ ঘণ্টায় দ্বিতীয়বারের মত ইউএসএস হ্যারি ট্রুম্যান বিমানবাহী জাহাজে হামলা চালিয়েছে।যুদ্ধজাহাজটিকে লক্ষ্য করে ড্রোন, ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে তারা। কয়েক ঘন্টা ধরে এই হামলা চালানো হয়েছে। ইয়েমেনের বিরুদ্ধে আমেরিকার যে হামলার শুরুর প্রস্তুতি নিচ্ছিল তারই বদলা হিসেবে এই হামলা চালানো হয়েছে। আমেরিকা যদি হামলা বন্ধ না করে তবে এর ভয়ঙ্কর পরিণতি হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন হুতিরা।

এর আগে সামাজিক মাধ্যম মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প হুতিদের উদ্দেশ্যে জানিয়েছিলেন, ইরানের অর্থায়নে এই হুতি ডাকাতরা আমেরিকার জাহাজে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। আমাদের সেনা ও বন্ধুদের লক্ষ্য করেই চলেছে। হুতিদের ‘জলদস্যুতা, সহিংসতা এবং সন্ত্রাসবাদ’ এর জন্য ‘বিলিয়ন ডলার’ খরচ করা হয়েছে। এর পেছনে সমর্থন জুগিয়ে যাচ্ছে ইরান। পাশ্চাত্য জীবনকে এরা ঝুঁকিতে ফেলেছে। এর বদলা নেওয়া হবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে গত শনিবার থেকে হুতিদের ওপর জোরালো হামলা শুরু করেছে মার্কিন বাহিনী।শনিবার শুরু হওয়া এই হামলায় কয়েক দিন, এমনকি কয়েক সপ্তাহও চলতে পারে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।এর আগে ট্রাম্প হুতিদের লোহিত সাগরে জাহাজে হামলা বন্ধ করতে আহ্বান জানিয়েছিলেন।ভয়ঙ্কর পরিণতির হুমকি দিয়েছিলেন হুতিদের।জানিয়েছিলেন যদি লোহিত সাগরে হুতিরা হামলা বন্ধ না করে তবে তাদের জাহান্নামে পাঠাবেন তিনি।

একইসঙ্গে হুতিদের প্রধান সমর্থক ইরানকেও হুমকি দিয়েছেন ট্রাম্প। সাফ জানিয়েছেন হুতি বিদ্রোহী গোষ্ঠীকে যদি কোনভাবে ইরান সাহায্য করে তবে আমেরিকা শত্রুর তালিকায় ইরানকেও বাদ দেবে না। এর জন্য ইরানকে সম্পূর্ণ জবাবদিহির আওতায় আনা হবে। এটা কিন্তু ইরানের জন্য সুখকর ঘটনা হবে না। অর্থাৎ পরোক্ষভাবে ইরানে হামলা চালানোর হুমকি দিয়েছিলেন ট্রাম্প।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00