Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মানবাধিকার লঙ্ঘনে অভিযুক্ত ইন্টারপোল শীর্ষকর্তা

এই নিয়োগ নিয়ে আপত্তি তুলেছিল তিন ইইউ সদস্য

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  ইন্টারপোল শীর্ষকর্তার পদের দায়িত্ব পেয়েছেন মানবাধিকার লঙ্ঘনে অভিযুক্ত আরব আমির শাহির জেনারেল আহমেদ নাসার আল রেইসি। ইন্টারপোল টুইট করে তাঁর এই নিয়োগের খবর দিয়েছে। নিয়োগের খবর দিতে গিয়ে ইন্টারপোল তাদের টুইটার হ্যান্ডেলে লিখেছে, সংযুক্ত আরব আমিরশাহির জেনারেল আহমেদ নাসের-আল রেইসিকে শীর্ষপদে নিয়োগ করা হল। ওই পদে থাকার মেয়াদ চার বছর।

এই নিয়োগ ঘিরে বিতর্ক তৈরি হবে বলে আগেই ইউরোপিয়ান ইউনিয়নকে সতর্ক করেছিল ইউনিয়নের তিন সদস্য। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুসারে, ইইউকে তারা এই মর্মে একটি চিঠিও দেয়। জানা গিয়েছে, চিঠি পাঠিয়েছিল ১১ নভেম্বর, ইইউ কমিশন প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেয়েনকে। চিঠিতে তারা লেখে, ’ইন্টারপোলের শীর্ষ কর্তার পদে জেনারেল আল রেইসিকে নিয়োগ করা হলে তা নিয়ে বিতর্ক তৈরি হবে। এই নিয়োগের বিষয়ে ইন্টারপোল যেন সতর্ক থাকে।’ কিন্তু সেই পরামর্শকে অগ্রাহ্য করে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার শীর্ষপদে রেইসিকে নিয়োগ করা হল।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, সম্প্রতি ফ্রান্স এবং তুরস্ক রেইসির বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে সরব হয়। জানা গিয়েছে, গত অক্টোবরে ১৯টি স্বেচ্ছাসেবি সংস্থা-সহ বেশ কয়েকটি মানবাধিকার সংগঠন রেইসিকে ইন্টারপোলের শীর্ষকর্তার পদে নিয়োগের ব্যাপারে আপত্তি তুলেছিল। তারা এও আশঙ্কা প্রকাশ করে, রেইসিকে ইন্টারপোলের মতো গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হলে তথ্য বেহাত হতে পারে। কিন্তু সেই সব পরামর্শকে অস্বীকার করে ইন্টারপোল তাদের শীর্ষকর্তার পদে নিয়োগ করল জেনারেল রেইসিকে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00