Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কর্মী ছাঁটাই নিয়ে ট্রাম্পের সামনেই তীব্র বচসা মাস্ক ও মার্কিন বিদেশ মন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: কর্মী ছাঁটাই নিয়ে মন্ত্রিসভার বৈঠকেই মার্কিন বিদেশ মন্ত্রী মার্কো রুবিও’র সঙ্গে তীব্র বচসায় জড়ালেন ইলন মাস্ক। মারমুখী মেজাজেই দুজনে একে অপরকে লক্ষ্য করে বাক্যবাণ ছুড়তে থাকেন। আর নিজের দুই সতীর্থের ওই কীর্তি রসিয়ে উপভোগ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ল ট্রাম্প। দুজনকে থামানোর কোনও চেষ্টাই করেননি। অতীতে কখনও মন্ত্রিসভার বৈঠকে সরকারের দুই শীর্ষ কর্তার মধ্যে এমন বিতণ্ডার ঘটনা ঘটেছে কিনা, তা মনে করতে পারছেন না প্রবীণ সাংবাদিকরা।

দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পরেই বিভিন্ন সরকারি সংস্থা থেকে কর্মী সঙ্কোচনের নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সেই নির্দেশ কার্যকরের গুরু দায়িত্ব পেয়েছেন টেসলা সিইও ও বিশ্বের অন্যতম ধনকুবের ইলন মাস্ক। ইতিমধ্যেই মার্কিন প্রতিরক্ষা মন্ত্রক পেন্টাগন সহ বিভিন্ন মন্ত্রক থেকে কয়েক হাজার কর্মীকে চাকরি থেকে ছাঁটাই করা হয়েছে। অনেককে আগাম অবসর নিতে বাধ্য করা হয়েছে। আচমকাই চাকরিতে ছাঁটাইয়ের খড়গ নেমে আসার আশঙ্কায় রীতিমতো আতঙ্কে রয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি কর্মচারিরা।

মার্কিন সংবাদমাধ্যম ‘নিউইয়র্ক টাইমস’ এর প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে সরকারি বিভিন্ন সংস্থা থেকে দ্রুত বাড়তি কর্মীদের ছেঁটে ফেলার যে নির্দেশ দেওয়া হয়েছে, তা কতটা বাস্তবায়িত হয়েছে তা মাস্কের কাছে জানতে চান ট্রাম্প। জবাব দিতে গিয়ে কোন মন্ত্রক থেকে কত কর্মী তাড়ানো হয়েছে তার ফিরিস্তি দেন মাস্ক। আর তখনই তিনি মার্কিন বিদেশ মন্ত্রককে নিশানা করে বলেন, ‘একমাত্র ওই মন্ত্রক সরকারি নির্দেশ মান্য  করেনি। কাউকে তাড়ায়নি।’ ওই কথার প্রতিবাদ করেন মার্কিন বিদেশ মন্ত্রী মার্কো রুবিও। পাল্টা তিনি বলেন, ‘সত্যি বলছেন না মাস্ক। বিদেশ মন্ত্রক থেকে ইতিমধ্যেই দেড় হাজারের বেশি কর্মী-আধিকারিক আগাম অবসর নিয়েছেন।’ এর পরে পাল্টা সুর চড়ান মাস্ক। কড়া ভাবেই পাল্টা বক্তব্য রাখেন মার্কিন বিদেশ মন্ত্রী।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00