Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Ukraine দেশে ফিরতে চাইলেও নিরুপায় ভারতীয় পড়ুয়ারা, বিমানভাড়া আকাশছোঁয়া

পড়ুয়ার পরিবারের তরফ থেকে কেন্দ্রের কাছে সাহায্যের আর্জি

Share:

নিজস্ব প্রতিনিধি, রেওয়া:  ইউক্রেনের পরিস্থিতি রীতিমতো উদ্বিগ্ন।রাশিয়া ইউক্রেন সীমান্ত থেকে সেনা প্রত্যাহার করে নিলেও আন্তর্জাতিকমহল স্বস্তিতে নেই। ইউক্রেনে পড়তে যাওয়া ভারতীয় পডু়য়া দেশে ফেরার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। কিন্তু বিমানভাড়া এতো বেশি যে কারও পক্ষে ওই টাকা খরচ করে টিকিট কেনা সম্ভব হচ্ছে না। অনেক পড়ুয়ার পরিবারের তরফ থেকে কেন্দ্রের কাছে সাহায্যের আর্জি জানানো হয়েছে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ইউক্রেনে পড়তে যাওয়া সংখ্যাগরিষ্ঠ পড়ুয়া উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের। স্বাভাবিক অবস্থায় যে টিকিটের দাম ২০ হাজার টাকা, সেই টিকিটের দাম এখন আড়াই লক্ষ টাকা। আবার টিকিট পাওয়া যাচ্ছে না।

তাদেরই একজন ওম্বির ধাকার মেয়ে অনুষ্কা ধাকা। অনুষ্কার বাড়ি বাগপতে। ডাক্তার নিয়ে পড়তে ইউক্রেনের ওডেশা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। কোনওদিন এমন পরিস্থিতির মধ্যে তাঁকে পড়তে হবে, অনুষ্কা সেটা ভাবতেই পারছে না। বাবার সঙ্গে ভিডিয়োতে মাঝে-মধ্যেই কথা হয়। সে যেমন উদ্বিগ্ন, উদ্বিগ্ন তাঁর পরিবারের সদস্যরা। ইউক্রেনে সব বিশ্ববিদ্যালয়ের পঠন-পাঠন বন্ধ। সরকারের তরফ থেকে সব পড়ুয়াদের দেশে ফেরার পরামর্শ দেওয়া হয়েছে। সরকার নির্দেশ দিয়ে খালাস। আর পড়ুয়ারা পড়েছে সমস্যা।

অনুষ্কা তাঁর বাড়ির লোককে জানিয়েছে, শহর থেকে মাত্র ২০ মাইল দূরে রুশ সেনা। মাথায় অহরহ চক্কর কাটছে হেলিকপ্টার। এদিকে ইউক্রেন রাশিয়ার সঙ্গে যে কোনও মুহূর্তে যুদ্ধে জড়িয়ে যেতে পারে এই আশঙ্কায় নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম উর্ধ্বমুখী। এই সমস্যা শুধু অনুষ্কার একার নয়, একই সমস্যা প্রজ্জ্বল তিওয়াড়িরও। প্রজ্জ্বল তিওয়াড়ি তের্নোপিল স্টেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ডাক্তারি পড়ছে। সেও দেশে ফিরে আসার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। কিন্তু ফিরবে কী করে, সেটাই সে জানে না।

আরও পড়ুন চাপের মুখে পিছু হঠল রাশিয়া

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00