Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পেটে লাথি, চোখের ধাতব বোতলের আঘাত!: ডাবলিনে কিশোরদের হাতে নিগৃহীত ভারতীয় যুবক

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ফের বিদেশে ভারতীয়র ওপর হামলা। আয়ারল্যান্ডের ডাবলিনে এক ভারতীয় যুবকের উপর হামলা চালাল একদল শ্বেতাঙ্গ কিশোর। ডাবলিনের ফেয়ারভিউ পার্কে এই ন্যক্কারজনক ঘটনাটি ঘটেছে। ওই যুবক অভিযোগ করেছেন যে, তাদের মধ্যে একজন ইলেকট্রিক স্কুটারে চড়ে এসে হঠাৎ করে যুবকের পেটে পদাঘাত করে। সেটিই ছিল প্রথম আঘাত, তারপর একের পর এক আঘাতে বিদ্ধ হতে থাকেন ওই প্রবাসী ভারতীয় যুবক।

হামলার পর ওই যুবক জানিয়েছেন যে তিনি ভারতে ফিরে আসার পরিকল্পনা করছেন। দু’মাসের মধ্যে ডাবলিনে এটি চতুর্থ বর্ণবিদ্বেষমূলক হামলা। এর আগে রাষ্ট্রপতি মাইকেল ডি হিগিন্স সাম্প্রতিক সময়ে প্রবাসী ভারতীয়দের উপর ধারাবাহিক হামলার নিন্দা করেছিলেন। রাষ্ট্রপতি এই হামলাগুলিকে ‘ঘৃণ্য’ বলে বর্ণনা করেছিলেন এবং ভারতীয়দের প্রতি ‘গভীর কৃতজ্ঞতা’ প্রকাশ করেছিলেন। কিন্তু এত কিছুতেও যে কাজের কাজ কিছু হয়নি তা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এই ঘটনা।

নাম প্রকাশ না করার শর্তে ওই ভারতীয় ব্যক্তি যিনি এই মুহূর্তে আয়ারল্যান্ডের বাসিন্দা এবং নৃশংস হামলার শিকার তিনি বলেছেন তাঁর ক্ষতে আটটি সেলাই করতে হয়েছে। দলের একজন কিশোর হাতে থাকা ধাতব জলের বোতল দিয়ে চোখের ওপর আঘাত করে। এর ফলে গভীর ক্ষত তৈরি হয়, প্রচুর রক্তপাত হয়। আসলে ওই যুবক ফেয়ারভিউ পার্ক থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন। ঠিক সেই সময় ইলেকট্রিক স্কুটারে করে এসে এক কিশোর প্রথমে তাঁর পেটে লাথি মারে। পরিস্থিতি ঠিক নয় বুঝে ভারতীয় যুবক যখন পাশ কাটিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন তখন আরও দুই কিশোর এসে প্রথমজনের সঙ্গে যোগ দেয়। তারপর মাটিতে ফেলে চলতে থাকে একের পর এক ঘুষি, লাথি। এই হামলার ঘটনা চাউর হতেই প্রবাসীরা ভয় পাচ্ছেন। বাইরে বেরোতে একেবারেই সাহস পাচ্ছেন না।

গত ১৯ জুলাই আয়ারল্যান্ডের ট্যালাঘটে একটি গ্যাং অ্যামাজনে কর্মরত একজন ভারতীয় প্রযুক্তিবিদকে নৃশংসভাবে আক্রমণ করে এবং তাঁকে প্রায় বিবস্ত্র করে দেয়। অগস্ট মাসের শুরুতে দক্ষিণ-পূর্ব আয়ারল্যান্ডের ওয়াটারফোর্ড সিটিতে ছয় বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত একটি শিশু তার বাড়ির বাইরে খেলা করছিল। সেই সময় ১২-১৪ বছর বয়সী কিশোর কিশোরীদের একটি দল এসে শিশুটিকে আক্রমণ করে। ক্রমাগত তাকে উদ্দেশ্য করে ‘ডার্টি’, ‘গো ব্যাক ইন্ডিয়া’র মতো স্লোগান দিতে থাকে। গত ১০ অগস্ট ৫১ বছর বয়সী এক ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি কর্মস্থলে যাওয়ার সময় বিশ্রীভাবে লাঞ্ছনা ও ছিনতাইয়ের শিকার হন। আইরিশ মিররের প্রতিবেদন অনুসারে, ওই ব্যক্তির নাম লক্ষ্মণ দাস। তিনি ২২ বছর ধরে আয়ারল্যান্ডে বসবাস করছেন, পেয়েছেন আইরিশ নাগরিকত্ব। দুই সন্তানের পিতা লক্ষ্মণ আয়ারল্যান্ডেরই একটি নামকরা রেস্তোরাঁর শেফ।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00