Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কবে শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ, প্রকাশ্যে এল দিনক্ষণ

Share:

নিজস্ব প্রতিনিধি : দুটি বিশ্বযুদ্ধ দেখে ফেলেছে গোটা বিশ্বের মানুষ। তার ভয়বহতা কতটা সেটাও দেখেছে। তবে গোটা বিশ্বের যা পরিস্থিতি তাতে অনেক জ্যোতিষীর মতে, আরও একটি বিশ্বযুদ্ধ হতে পারে। কিন্তু কবে হবে সেই বিশ্বযুদ্ধ। সম্প্রতি এক ভারতীয় জ্যোতিষী তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর সময়টিও বলে দিলেন। তাঁর মতে, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে আর কয়েক সপ্তাহ মাত্র বাকি।

যে ভারতীয় জ্যোতিষী এই ভবিষ্যৎবাণীটি করেছেন তাঁর নাম কুশল কুমার। সম্প্রতি লিঙ্কদিনে এই বিষয়ে একটি পোস্ট করেছেন কুশল। সেখানে কুশল জানিয়েছেন, ২০২৪ সালে গোটা বিশ্বজুড়ে একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি হতে পারে। কোরিয়া, চিন, তাইওয়ান, মধ্য প্রাচ্য, ইউক্রেন-রাশিয়ার মধ্যে যুদ্ধ পরিস্থিতি আরও মারাত্মক আকার ধারণ করবে। কিছু কিছু দেশে এমন পরিস্থিতি তৈরি হবে সেখানে শাসনক্ষমতায় থাকা দলগুলি তাদের ক্ষমতা ধরে রাখতে রীতিমতো বেগ পেতে হবে। সেক্ষেত্রে অনেক রাষ্ট্রনেতাই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে না পারায় পদত্যাগ করতে বাধ্য হবেন।

এরপর কুশল ঠিক কবে এই যুদ্ধ পরিস্থিতি তৈরি হতে পারে, সেকথা জানিয়েছেন। তাঁর মতে, আগামী ১৮ জুন, মঙ্গলবার তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে। ওই দিন গ্রহ, নক্ষত্রের অবস্থান এমন একটা জায়গায় থাকবে যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে। আগামী ১০ জুন থেকে ২৯ জুনের মধ্যে যুদ্ধ পরিস্থিতি দানা বাঁধতে পারে। ইতিমধ্যে এই ভারতীয় জ্যোতিষীর ভবিষ্যৎবানী সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00