Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সৌদির আকাশে ইতিহাস, যাত্রীবিমান চালালেন মহিলা পাইলট

বিমানটি রাজধানী রিয়াধ থেকে জেড্ডা উড়ে যায়।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে অনেকদিন ধরেই বইছে খোলা হাওয়া। মহিলাদের স্ট্রিয়ারিংয়ে বসার অনুমতি দেওয়ার পাশাপাশি ফুটবল মাঠে তাঁদের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। আর শনিবার ঘটল নজর কাড়ার মতো ঘটনা। ফ্লাইট ক্যাপ্টেন এক মহিলা। ক্রু সদস্যের সংখ্যাগরিষ্ঠই মহিলা। তাদের মধ্যে আবার ফার্স্ট অফিসারও মহিলা। ফ্লাইডেল সংস্থার একটি বিমান রাজধানী রিয়াধ থেকে জেড্ডা উড়ে যায়। এমনই এক ব্যতিক্রমী ঘটনার খবর দিয়েছে এএফপি এবং আরব নিউজ।

ফ্লাইডেলের মুখপাত্র ইমাদ ইসকানদারানি বলেন, ওই উড়োজাহাজের সাতজন ক্রু সদস্যের মধ্যে সংখ্যাগরিষ্ট মহিলা। ফ্লাইট ক্যাপ্টেনও মহিলা। কো-পাইলটও মহিলা। কো-পাইলটের আসনে ছিলেন ২৩ বছরের ইয়ারা জান। ইনি সৌদি আরবের সব থেকে কনিষ্ঠ পাইলট। সংবাদমাধ্যমকে ইয়ারা জানিয়েছেন, এমন একটি ঐতিহাসিক ঘটনার সাক্ষী থাকতে পেরে সে গর্বিত। সে দেশের অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সাম্প্রতিক বছরগুলিতে উড়ান পরিষেবার ক্ষেত্রে মহিলাদের ভূমিকার ওপর জোর দেওয়ার কথা বলা হয়েছে।

উল্লেখ করা যেতে পারে, এর আগে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সলমান গাড়ি চালনায় নারীদের নিষেধাজ্ঞা প্রত্যাহার, পুরুষ অভিভাবক ছাড়া বাইরে বের হওয়া-সহ বিভিন্ন বিধিনিষেধ তুলে নিয়েছেন। 

জানা গিয়েছে, সৌদি আরবের সিভিল অ্যাভিয়েশন ২০৩০ সালের মধ্যে বছরে ৩৩ কোটি যাত্রীর যাত্রা নিশ্চিত করার পরিকল্পনা নিয়েছে। পাশাপাশি রিয়াধে মেগা বিমানবন্দর তৈরির পরিকল্পনাও আছে। ফি-বছর ৫০ লক্ষ টন কার্গো স্থানান্তরের লক্ষ্যমাত্র ধার্য করেছে সৌদি আরবের সিভিল অ্যাভিয়েশন।

আরও পড়ুন সৌদি আরবে চালু হচ্ছে বিশ্বের প্রথম ‘উড়ন্ত জাদুঘর’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00