Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ঝড় তুলেছে করোনা, হংকংয়ে কড়া পদক্ষেপের নির্দেশ চিনের

চিনের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে হংকং

Share:

আন্তর্জাতিক ডেস্ক: হংকংয়ে ঝড় তুলেছে করোনা। পরিস্থিতি কার্যত হাতে বাইরে। এই ভাইরাসের শৃঙ্খল ভাঙতে সে দেশকে কড়া পদক্ষেপ করার নির্দেশ দিলেন চিনের প্রেসিডেন্ট শি জিংপিং। যদিও হংকংয়ের তরফ থেকে বলা হয়েছে, তারা কড়া লকডাউনের পথে হাঁটবে না।

হংকংয়ে করোনা মারাত্মক আকারে ছড়িয়ে পড়ার খবর দিয়েছে তা কুং পাও এবং ওয়েন ওয়ে পো। পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুসারে, প্রেসিডেন্ট শি সে দেশের শীর্ষনেতা ক্যারি ল্যামের সঙ্গে টেলিফোনে কথা বলেন। ল্যামকে তিনি বলেছেন, করোনার শৃঙ্খল ভাঙতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ করতে হবে। ক্যারি ল্যাম সাংবাদিক সম্মেলন করে জানান, ‘করোনায় আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ার বিষয়টি রীতিমতো উদ্বেগের। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই যেন জরুরি পদক্ষেপ করা হয়। প্রেসডেন্ট শি-য়ের পরামর্শ মেনে হংকং প্রয়োজনীয় পদক্ষেপ করবে। দেশবাসী যাতে করোনাবিধি মেনে চলে সে দিকে নজর রাখা হবে। তবে লকডাউন ঘোষণার কোনও সম্ভাবনা নেই।‘

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, করোনার শৃঙ্খল ভাঙতে চিনের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে হংকং। টিকা-সহ করোনা পরীক্ষার জন্য কিট চাওয়া হয়েছে। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, হংকংয়ে সম্প্রতি উল্লেখযোগ্যহারে আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করে। অধিকাংশ হাসপাতাল শয্যার আকাল দেখা দিয়েছে। পরিস্থিতি এতটাই সঙ্কটজনক যে বহু রোগী খোলা আকাশের নীচে রেখে চিকিৎসা চলছে। দেখা দিয়েছে ওষুধের সঙ্কট। ফলে, পরিস্থিতি যে ভয়াবহ তা নিয়ে কোনও সন্দেহ নেই।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00