Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ব্রিটেনে শুরু মাঙ্কিপক্সের গোষ্ঠী সংক্রমণ, বিবৃতি স্বাস্থ্যমন্ত্রকের

সোমবার মোট আক্রান্তের সংখ্যা প্রকাশিত হবে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটেনে মাঙ্কিপক্সের গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে। রবিবার সে দেশের স্বাস্থ্য দফতর বিবৃতি দিয়ে গোষ্ঠীসংক্রমণ শুরু হওয়ার কথা জানিয়েছে। স্বাস্থ্য দফতরের বিবৃতিতে বলা হয়েছে,  এখনও পর্যন্ত এই ভাইরাসে কতজন আক্রান্ত হয়েছে, সোমবার সেই পরিসংখ্যান পেশ করা হবে। শুধু শুক্রবারেই ২০ জন আক্রান্ত হয়েছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। 

ব্রিটেনের জনস্বাস্থ্য নিরাপত্তা দফতরের চিফ মেডিক্যাল অফিসার সুসান হপকিংসকে বিবিসির তরফ থেকে জানতে চাওয়া হয়, সে দেশে মাঙ্কিপক্সের গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে বলে তিনি মনে করছেন কি না? এককথায় দিয়েছেন জবাব। বলেছেন, ‘গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে এবং তা নিয়ে বিন্দুমাত্র কোনও সন্দেহ নেই।’  সেই সঙ্গে তিনি জানান, এখনও পর্যন্ত এই ভাইরাসে যতজন আক্রান্ত হয়েছেন, তার মধ্যে সংখ্যাগরিষ্ঠ সমকামী। কিছু উভকামীও আছেন।

জনস্বাস্থ্য নিরাপত্তা দফতরের চিফ মেডিক্যাল অফিসারের বয়ান অনুযায়ী, পরিস্থিতি এই মুহূর্তে উদ্বেগজনক না হলেও তারা এটাকে কোনও অবস্থাতেই লঘু করে দেখতে নারাজ। শরীরে কী ধরনের উপসর্গ দেখা দিলে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে ধরে নিতে হবে, সে ব্যাপারে আগেই জানিয়ে দেওয়া হয়েছে। দেশবাশীকে বলা হচ্ছে, তাঁরা যেন সেই পরামর্শ মেনে চলেন। কারও শরীরে এই ধরনের উপসর্গ দেখা দিলে তিনি যেন অবিলম্বে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করেন।  

ব্রিটেনে প্রথম এই ভাইরাসে আক্রান্তের হদিশ মেলে গত ৭ মে। আক্রান্ত ব্যক্তি গিয়েছিলেন নাইজেরিয়া। সেখান থেকে দেশে ফেরার পর শারীরিক অস্বস্তি শুরু হয়। পরীক্ষার পর দেখা যায় তিনি মাঙ্কিপক্সে আক্রান্ত। 

আরও পড়ুন সর্বনাশ! বিশ্বের ১১ দেশে ৮০ জনের শরীরে শনাক্ত মাঙ্কিপক্স

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00