Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ইমরানের টুইটার অ্যাকাউন্ট হ্যাক!

কারা হ্যাক করল, সে ব্যাপারে কোনও নেই

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  পাক প্রধানমন্ত্রী ইমরান খানের টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছে? প্রধানমন্ত্রীর নেট মাধ্যম সংক্রান্ত দফতরের দায়িত্বপ্রাপ্ত আর্সলান খালিদ বলেছেন, তাঁরা বিশেষ সূত্রে জেনেছেন,  টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। কারা হ্যাক করল, এর পিছনে কোন বিদেশি রাষ্ট্রের হাত রয়েছে সে ব্যাপারে তারা কোনও তথ্য দিতে পারেনি।

এই বিবৃতির কারণ, ইমরানকে নিশানা করেছেন সার্বিয়ার পাক দূতাবাসের কর্মীরা। জানিয়েছেন, গত তিন মাস ধরে তারা বেতন পাচ্ছেন না। সেই সঙ্গে পাকিস্তানের শাসক দল তেহরিক-ই-ইনসাফকেও খোঁচা দিয়েছেন। বলেছেন নয়া পাকিস্তান।

দূতাবাসের তরফ থেকে কয়েকটি টুইট করা হয়েছে।প্রথম টুইটে বলা হয়েছে, ‘মূল্যবৃদ্ধির সব রেকর্ড ভেঙে গিয়েছে। ইমরান সরকার মনে করছে, আমরা সরকারি কর্মীরা চুপ করে বসে থাকব। গত তিন মাস আমরা বেতন পাচ্ছি না। তারপরেও কাজে কোনও গাফলতি নেই। স্কুলের ফি-দিতে না পারায় স্কুল থেকে ছেলে-মেয়েদের বের করে দেওয়া হয়েছে।

অন্য একটি টুইটে এক পাক দূতাবাস কর্মীর লেখা, ‘দুঃখিত ইমরান খান, এ ছাড়া আমার সামনে কোনও পথ ছিল না।’ সঙ্গে রয়েছে, ইমরানের উদ্দেশে এক দূতাবাস কর্মীর ৫৫ সেকেন্ডের ভিডিয়ো বার্তাও।

যদিও সার্বিয়ার দূতাবাসের কর্মীদের ওই টুইট সম্পর্কে পাক বিদেশ দফতর থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে প্রধানমন্ত্রীর নেট মাধ্যম সংক্রান্ত দফতরের দায়িত্বপ্রাপ্ত আর্সলান খালিদ বলেছেন, তারা বিশেষ সূত্রে জেনেছেন, তাদের টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00