Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পাকিস্তানে সেনাছাউনি করতে চেয়েছিল আমেরিকা, রাজি হয়নি: ইমরান

ইমরানকে এর আগেও এই একই অভিযোগে সরব হতে দেখা গিয়েছিল

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ফের আমেরিকার বিরুদ্ধে ফের বিস্ফোরক অভিযোগ তুললেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। রবিবার অ্যাবোত্তাবাদে দলীয় সমর্থকদের উদ্দেশ্য দেওয়া ভাষণে প্রাক্তন প্রধানমন্ত্রী বলেন, আফগানিস্তান তালিবানরা কবজা করার পর আমেরিকার থেকে প্রস্তাব এসেছিল পাকিস্তান তারা অস্থায়ী সেনা ছাউনি করতে চায়। উদ্দেশ্য, আফগানিস্তান থেকে সে দেশের নাগরিকদের উদ্ধার করে প্রথমে পাকিস্তান নিয়ে আসবে। সেখান থেকে আমেরিকা। এই সেনা ছাউনি তৈরির আরও একটা উদ্দেশ্য ছিল বলে জানান প্রাক্তন পাক প্রধানমন্ত্রী।

তিনি বলেন, এই অস্থায়ী সেনাছাউনির উদ্দেশ্যে ছিল, আফগানিস্তানে আচমকাই সন্ত্রাসবাদী কার্যকলাপ শুরু হলে বা বেড়ে গেলে, খুব সহজে যাতে তার মোকাবিলা করা যায়, তার জন্য আমেরিকা পাকিস্তানে সেনা ছাউনি তৈরি করতে চেয়েছিল।  কিন্তু সেই প্রস্তাবে সাড়া দিতে তিনি অস্বীকার করেন। আর তার বদলা নিতেই আমেরিকা প্রধানমন্ত্রী পদ থেকে তাঁকে সরিয়ে দিয়েছে।

ইমরানকে এর আগেও এই একই অভিযোগে সরব হতে দেখা গিয়েছিল। সেটা ২০২১-য়ের জুনের ঘটনা। একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে ইমরান বলেছিলেন, পাকিস্তানের মাটি ব্যবহার করে আফগানিস্তানের বিরুদ্ধে কোনও ধরনের অভিযান তিনি সমর্থন করেন না।

বিস্ফোরক বয়ানের শেষ এখানেই নয়। প্রাক্তন প্রধানমন্ত্রী এও বলেন, আমেরিকা সব সময় চায় পাকিস্তান সেই ধরনের বিদেশনীতি তৈরি করুক, যা থেকে তারা (আমেরিকা) লাভবান হবে। ‘আর যাবতীয় সমস্যার শুরু এখান থেকেই’, দলীয় সমর্থকদের উদ্দেশ্য দেওয়া ভাষণে জানান ইমরান খান।

আরও পডুন চরিত্রে কালি ছেটাতে ওরা কোম্পানি ভাড়া করেছে: বিস্ফোরক ইমরান

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00