Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

প্রাক্তন সেনাপ্রধানের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের আর্জি জানিয়ে ইসলামাবাদ হাইকোর্টে মামলা

মূলত একটি সাক্ষাত্কারে জেনারেল বাজওয়া কিছু তথ্য প্রকাশ করার জন্য এই মামলা দায়েরের আবেদন জানানো হয়েছে ইসলামাবাদ হাইকোর্টে।

Share:

নিজস্ব প্রতিনিধি: পাকিস্তানের প্রাক্তন সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়ার (Qamar Javed Bajwa) বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের আর্জি জানিয়ে এবার মামলা হল ইসলামাবাদ হাইকোর্টে। কামার জাভেদ বাজওয়ার পাশাপাশি মামলা দায়েরের আর্জি জানানো হয়েছে আইএসআই-এর প্রাক্তন মহাপরিচালক ফয়েজ হামিদ এবং দুই সাংবাদিকের বিরুদ্ধেও। মূলত একটি সাক্ষাত্কারে জেনারেল বাজওয়া কিছু গোপন তথ্য ফাঁস করার জন্য এই মামলা দায়েরের আবেদন জানানো হয়েছে ইসলামাবাদ হাইকোর্টে।

ইসলামাবাদ হাইকোর্টের রেজিস্ট্রার অফিস অবশ্য পিটিশনে আপত্তি তুলেছে এবং আবেদনকারীকে প্রথমে উপযুক্ত ফোরামে যাওয়ার নির্দেশ দিয়েছে। আতিফ আলি (Atif Ali) নামে এক ব্যক্তি তাঁর পিটিশনে দাবি করেছেন, জেনারেল বাজওয়ার সাক্ষাৎকারটি অবিবেচকের পরিচয়। পাশাপাশি সাংবাদিক জাভেদ চৌধুরী (Javed Chaudhry) এবং শহীদ মাইতলা (Shahid Maitla) সেগুলি প্রকাশ করার ক্ষেত্রে কোনও দায়িত্ববোধ দেখাননি।

আবেদনে বলা হয়েছে সাক্ষাৎকারে যে তথ্যগুলি প্রকাশ করা হয়েছে তা অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের লঙ্ঘন এবং বিদ্রোহ ও বৈষম্যকে উস্কে দেওয়ার সমান। পাশাপাশি অভিযুক্ত দুই সাংবাদিকের উপর নিষেধাজ্ঞা আরোপের জন্য পাকিস্তান ইলেক্ট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটির (Pakistan Electronic Media Regulatory Authority) (পেমরা) কাছে নির্দেশনাও চেয়েছে মামলকারী।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00