Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

প্রধানমন্ত্রী হিসেবে চূডা়ন্ত ব্যর্থ, দেশবাসীর কাছে ক্ষমাপ্রার্থী বরিস

দেশবাসীকে বার্তা বরিসের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ‘প্রধানমন্ত্রী হিসেবে যে দায়িত্ব আমার পালন করার কথা ছিল, দেশবাসী আমার থেকে যা প্রত্যাশা করেছিল, না সেই তাদের প্রত্যাশা আমি পূরণ করতে পেরেছি। না প্রধানমন্ত্রী হিসেবে আমি আমার দায়িত্ব পালন করতে পেরেছি। এর জন্য আমি রীতিমতো অনুতপ্ত। আমি এর জন্য দেশবাসীর কাছে ক্ষমা চাইছি। ‘

প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিতে গিয়ে বরিস জনসন (Boris Johnson) এই মন্তব্য করেছেন। পাশাপাশি প্রাক্তন প্রধানমন্ত্রী  (Ex PM) বলেন, ‘রাজনীতিতে কেউ অপরিহার্য (indispensable) নয়। কিন্তু দলের সংখ্যাগরিষ্ঠ সদস্য (majority) চাইছেন প্রধানমন্ত্রী পদে আমার ইস্তফা। তারা চাইছে এক নতুন নেতাকে (New Leader) , যিনি আমার থেকেও যোগ্যতর। সংখ্যাগরিষ্ঠের মতামতকে প্রাধান্য দিয়ে ইস্তফা (step down)  দেওয়ার ব্যাপারে মনস্থির করি। প্রধানমন্ত্রী পদে (next Pm)  যিনি আসীন হবে, আমার তরফ থেকে তিনি সব ধরনের  সহযোগিতা পাবেন। ‘

ইস্তফা দেওয়া ছাড়া বরিস জনসনের (Boris Johnson)আর দ্বিতীয় কোনও পথছিল না। একে একে তাঁর শীর্ষস্থানীয় মন্ত্রীরা ইস্তফা দিতে শুরু করেন। ফলে, তিনি রীতিমতো চাপে পড়ে যান। যদিও বরিস (Boris Johnson)জনসন জানান, চাপে পড়ে ইস্তফা দেওয়ার পথে তিনি হাঁটবেন না। কিন্তু সেই পথেই তাঁকে হাটতে হল, অনেকটাই বাধ্য হয়ে। 

ইস্তফা দেওয়ার পাশাপাশি বরিস জনসন (Boris Johnson)জানিয়েছেন, ইউক্রেনের প্রতি তাঁর সমর্থন আগেও ছিল, আগামীদিনেও থাকবে। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে সরকারের বিভিন্ন স্তরের মন্ত্রী ও আধিকারিক মিলিয়ে প্রায় ৫০ জনের ইস্তফার পর শেষ পর্যন্ত পদত্যাগে সম্মত হন বরিস, বলে সূত্রের খবর।

আরও পডু়ন UK: বক্সিং মুডে প্রধানমন্ত্রী বরিস, ইস্তফা দিতে বলায় ফোনেই মন্ত্রীকে ছাঁটাই

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00